শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৩৭ পিএম, ২০২২-০১-২০
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষ করে করোনার নতুন ওমিক্রনের প্রভাবে সারাবিশ্বে প্রতিদিন সংক্রমণের নতুন নতুন রেকর্ড হচ্ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও আট হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ লাখ ১১ হাজার ২২৬ জন। এছাড়া আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৭৪ হাজার ২৪৪ জনে। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩৩ কোটি ৫৭ লাখ ৭ হাজার ২৫৫ জনে। এছাড়া সেরে উঠেছেন মোট ২৭ কোটি ৯ লাখ ৬০ হাজার ৫৬৫ জন।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৮৬৩ জন।
একই সময়ে মৃত্যু হয়েছে এক হাজার ৯১৭ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৬ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৮৬৭ জন সংক্রমিত হয়েছেন। তার মধ্যে মারা গেছেন ৮ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন।দৈনিক সংক্রমণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন। আর মারা গেছেন ৩৭৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত এক লাখ ২৭ হাজার ৬৩৮ জনের মৃত্যু ও এক কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ২৯৭ জন সংক্রমিত হয়েছেন। আর সেরে উঠেছেন ৯৪ লাখ ৭ হাজার ৯৪ জন।বৈশ্বিক সংক্রমণে সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন। আর মারা গেছেন ৪৪২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৭ হাজার ২২৬ জনের মৃত্যু ও ৩ কোটি ৭৯ লাখ ১ হাজার ২৪১ জন সংক্রমিত হয়েছেন। আর সেরে উঠেছেন ৩ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৩৯ জন।মোট সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩১৭ জন। এছাড়া নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৩২ হাজার ২৫৪ জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৫৫১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৫৭৮ জন।সংক্রমণের তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।এদিকে, বাংলাদেশেও করোনার অতি সংক্রামক ধরন ডেল্টা ও ওমিক্রনের প্রভাবে ফের সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। গেলো ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৫ শতাংশেরও বেশি। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১৭৬ জন।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited