শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:১৮ পিএম, ২০২২-০২-০৯
ইংল্যান্ডের নতুন ঘোষিত টেস্ট দলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড।
এই সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন ও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্টুয়ার্ড ব্রডকে। বাড় পড়েছেন অ্যাশেজ সিরিজের আরও ছয়জন।
তাদের পরিবর্তে দলে ডাকা হয়েছে নতুন মুখ উদ্বোধনী ব্যাটসম্যান আলেক্স লিস, পেসার ম্যাট ফিশার, ম্যাট পারকিনসন ও সাকিব মাহমুদকে। তারা অভিষেকের অপেক্ষায় আছেন। ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকসকেও।
অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এরপর ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড, ডিরেক্টর অ্যাশলে গিলস ও সহকারী কোচ গ্রাহাম থর্পে পদত্যাগ করেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন পল কলিংউড। আর ক্রিকেট ডিরেক্টর হয়েছেন স্যার অ্যান্ড্রু স্ট্রাউস।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড টেস্ট দল: জো রুট (অধিনায়ক), জনাথন বেয়ারস্টো, জ্যাক ক্রাউলি, ম্যাথিউ ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, আলেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথিউ পারকিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited