শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৫৮ পিএম, ২০২২-০৩-১৬
আগামী মাসেই সীমান্ত খুলে দিচ্ছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসের কারণে দুই বছরের বেশি সময় ধরে লকডাউন জারি ছিল। অবশেষে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নিজেদের সীমান্ত খুলে দিচ্ছে দেশটি। খবর বিবিসির।
আগামী ১৩ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার নাগরিকরা কোন ধরনের কোয়ারেন্টাইন বা আইসোলেশন ছাড়াই নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।
যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ ৬০টি দেশের পূর্ণ ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন ভ্রমণকারীরা আগামী ২ মে থেকে নিউজিল্যান্ডে প্রবেশের অনুমতি পাবেন।
সব ভ্রমণকারীকে ভ্রমণের সময় করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। করোনা মহামারি ছড়িয়ে পড়তে শুরু করায় ২০২০ সালের মার্চে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। তারপর থেকে সীমান্তে কঠোর বিধিনিষেধ জারি ছিল। এর মধ্যে সীমিত আকারে অস্ট্রেলিয়ার সঙ্গে ট্রাভেল বাবল চালু হয়।
বর্তমানে নিউজিল্যান্ডের নাগরিকরা অন্য যেতে এবং অন্য দেশ থেকে প্রবেশের অনুমতি পাচ্ছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং নিউজিল্যান্ড বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত।
কঠোর বিধিনিষেধ এবং লকডাউনের কারণে সংক্রমণের গতি রোধ করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। এমনকি অনেক দেশের কাছেই তারা এখন করোনা নিয়ন্ত্রণে আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত।
এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক ৯৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছে নিউজিল্যান্ড। মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণে দেশটিতে ১১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখনও গণসমাবেশে বিধিনিষেধ রয়েছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited