শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৬:২৩ পিএম, ২০২২-০৯-০১
নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা। কিন্তু সাম্প্রতিক সময়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না যুক্তরাষ্ট্রের এ টেনিস তারকা। যে কারণে র্যাংকিংয়ে চলে গেছেন ৬০০’র বাইরে।সেখান থেকেই এবার তিনি চমক দেখালেন চলতি ইউএস ওপেনে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা অ্যানেত কোন্তাভেতকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন সেরেনা। এ জয়কে বোনাস হিসেবে ধরছেন তিনি। মূলত প্রতিটি ম্যাচকেই বোনাস হিসেবে খেলছেন সেরেনা।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে কোন্তাভেতকে ৭(৭)- ৬(৪), ২-৬, ৬-২ গেমে হারান সেরেনা। রেকর্ড ২৯ হাজার ৯৫৯ দর্শকের সামনে প্রায় আড়াই ঘণ্টার নাটকীয় লড়াইয়ের পর নিশ্চিত হয়েছে সেরেনার তৃতীয় রাউন্ডের টিকিট, বেজেছে কোন্তাভেতের বিদায়ঘণ্টা।ম্যাচ জিতে সেরেনা বলেছেন, ‘আমি মনে হয়, বেশ ভালোই খেলি! আমি চ্যালেঞ্জ ভালোবাসি, চ্যালেঞ্জের সময় নিজেকে মেলে ধরতে পছন্দ করি। নিউইয়র্কে এবার এই ম্যাচ দুটিতে সবকিছু ঠিকঠাক হয়েছে। আমি দারুণ লড়িয়ে… সত্যি বলতে, এটিকে স্রেফ বোনাস হিসেবে দেখছি। আমার কিছুই প্রমাণের নেই।’
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited