শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৪৬ এএম, ২০২২-০৪-২৭
সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী দামেস্ক’র কাছে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দিয়েছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে একথা বলা হয়। বিস্তারিত ব্যাখা না দিয়ে বার্তা সংস্থা সানা জানায়, ‘আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দামেস্ক’র উপকণ্ঠে ইসরাইলের একটি হামলা প্রতিহত করেছে।’
সিরিয়ার রাজধানীতে এএফপি’র সংবাদদাতারা জানান, তারা সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর ইসরাইল সিরিয়ার অভ্যন্তরে শত শত বার বিমান হামলা চালিয়েছে। দেশটির সরকারি বিভিন্ন অবস্থানের পাশাপাশি মিত্র দেশ ইরান সমর্থিত বাহিনী ও লেবাননের শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আলাদাভাবে চালানো এসব হামলার বিষয়ে ইসরাইল কদাচিৎ মন্তব্য করলেও তারা ২০১১ সালের পর কয়েকশ’ বার হামলা চালানোর কথা স্বীকার করে। সিরিয়ায় ছড়িয়ে পড়া এ সংঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত ও দেশটির যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited