চট্টগ্রাম   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে সৎ ভাইয়ের হাতে অপর ভাই খুন, অভিযুক্ত আটক

মহেশখালী প্রতিনিধি:    |    ০৬:৪৬ পিএম, ২০২৬-১১-২৩

মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধে সৎ ভাইয়ের হাতে অপর ভাই খুন, অভিযুক্ত আটক

ওয়াজেদুল হক মণি :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হামলায় হাজী মুহিব্বুল্লাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সকাল ৯ঘটিকায় ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নেচার উল্লাহকে (পিতা: মৃত খলিলুর রহমান) আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​নিহত হাজী মুহিব্বুল্লাহ একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে এবং এক পুলিশ সদস্যের বাবা।

​নিহতের স্ত্রী জোসনা আক্তারের ভাষ্য অনুযায়ী, রবিবার সকাল ৯টার দিকে ঘরের একপাশের দেয়াল ভাঙার শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। সেখানে নেচার উল্লাহকে দেয়াল ভাঙতে দেখে বাধা দিলে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নেচার উল্লাহ হাতে থাকা হাতুড়ি ফেলে দিয়ে ইট ছুঁড়ে মারেন, যা জোসনা আক্তারের হাতে লেগে পেছনে থাকা স্বামী মুহিব্বুল্লাহর গায়ে আঘাত হানে। এরপর নেচার উল্লাহ নিচে নেমে জোসনা আক্তারকে ঘুষি মারেন এবং মুহিব্বুল্লাহর ওপর ঝাঁপিয়ে পড়েন। জোসনা আক্তারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নেচার উল্লাহ পালানোর চেষ্টা করেন।

​পালানোর সময় স্থানীয়রা নেচার উল্লাহকে ধরে বেঁধে রাখেন। পরে কুতুবজোম ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশের উপস্থিতিতে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুরুতর আহত অবস্থায় মুহিব্বুল্লাহকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রবিবার রাত ১০ ঘটিকায় খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

​নিহতের স্ত্রী জোসনা আক্তার এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে নেচার উল্লাহর ভাইদেরসহ অভিযুক্ত নেচার উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন

মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন

মহেশখালী প্রতিনিধি: : মোঃ মহি উদ্দিন :  কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমনà§...বিস্তারিত


গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

অনলাইন ডেস্ক: : ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার হয়েছে বাগেরহাট জেলা বিএনপির সদস্য...বিস্তারিত


মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনা: চলতি বছরে প্রাণহানি বেড়ে ১৪, আহত শতাধিক

মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনা: চলতি বছরে প্রাণহানি বেড়ে ১৪, আহত শতাধিক

মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দ্বীপবাসীর মধà...বিস্তারিত


রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা দিয়ে ফেরাতে হবে: উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা দিয়ে ফেরাতে হবে: উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাà...বিস্তারিত


লামা-আলীকদম সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত

লামা-আলীকদম সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : লামা-আলীকদমে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহী সাজু চক্রবর্তী (৩৫) নà¦...বিস্তারিত


স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর