শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:২৫ পিএম, ২০২৬-০৯-০২
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি বাড়িতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩ জন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছে, ২ সেপ্টেম্বর (বুধবার) ভোরে সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি বাড়িতে এ নিষ্ঠুর হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় পাঁচজন নিহত হয়েছে। পরে সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেছে, আহত ৬৩ জনের মধ্যে ৫০ জন নারী ও শিশু। তাদের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, হামলায় ব্যবহৃত ওই অস্ত্রটি ছিল মার্কিন নৌবাহিনীর ‘স্লাম-ইআর’ ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এটিকে মার্কিন নৌবাহিনীর বহরে থাকা সবচেয়ে নির্ভুল অস্ত্র বলে দাবি করে থাকে।
অথচ আশ্চর্যের বিষয় হলো, এই অত্যাধুনিক ও নির্ভুল অস্ত্রটিই ‘ভুলবশত’ একটি বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সর্বশেষ হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘এ নিষ্ঠুরতাকে এর আগে ঘটে যাওয়া ধারাবাহিক নৃশংসতা থেকে আলাদা করে দেখা যায় না।’
যুদ্ধের প্রথম দিন মিনাব ও লামার্দ শহরে চালানো মার্কিন-ইসরায়েলি হামলার কথাও উল্লেখ করেন বাঘাই। মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো ওই হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হন। লামার্দে একটি ক্রীড়া কমপ্লেক্সে হামলায় নিহত হয় অন্তত ২১ জন।
তথ্যসূত্র
1. Iran says US bombed a wedding party in Sirik, killing five people
– https://tinyurl.com/mwser8cs
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ড্রোন হামলা চালিয়েছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমান স্থানীয় সরকার, পল্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১. অবতরনিকা : সময়ের মহাপ্রবাহে কত নাম উচ্চারিত হয়, কত নামই বা কালের নীরবতায় হারিয়ে যায়। অথচ কিছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited