চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ঢাকা অফিস ::    |    ০১:২৩ পিএম, ২০২২-০১-২০

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র নিয়মিত সংলাপ পরিচালনাসহ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে আগ্রহী বলে জানিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
বুধবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনসহ মানবাধিকারের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন উপায় ও পন্থা নিয়ে আলোচনা করেন।
ড. মোমেন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং উচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা মিলারকে অবহিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত থাকবে।
তিনি ভ্যাকসিন সহায়তার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। বাংলাদেশ এখন পর্যন্ত কোভ্যাক্স কর্মসূচির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৮ মিলিয়ন ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পেয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও পাবে।


ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রশংসা করেন এবং ২০২১ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির বাংলাদেশ সফরের কথা আনন্দের সঙ্গে স্মরণ করেন।
মহামারি পরিস্থিতির কারণে দুই সরকারের মধ্যে অনেক যোগাযোগ সশরীরে হতে পারেনি উল্লেখ করে, উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, আগামী মাসগুলেতে বেশ কয়েকটি সংলাপ এবং সফর অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে তার সফরে সহযোগিতার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এটি ছিল বাইডেন প্রশাসনের কার্যভার গ্রহণের পর মার্কিন রাজধানীতে কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। এছাড়া ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর প্রধানদের সরকারি সফরে সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় বাঁধ পুনরুদ্ধার এবং এর আরও উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করতে তার অনুরোধে সাড়া দেওয়ার জন্যও মার্কিন সরকারকে ধন্যবাদ জানান।
ড. মোমেন বাংলাদেশে বৃহৎ অবকাঠামো প্রকল্পে অংশগ্রহণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, কেননা এটি বাংলাদেশ সরকারের জন্য একটি অগ্রাধিকার ক্ষেত্র।
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রমে সবচেয়ে বড় দাতা হিসেবে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ভাসানচরে মানবিক কার্যক্রমে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।


মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে শুধু মানবিক সহায়তার মাধ্যমে নয়, প্রত্যাবাসনের মাধ্যমে রাজনৈতিক নিষ্পত্তিতেও যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন।
তিনি আশাবাদও ব্যক্ত করেন যে তার উত্তরসূরি শক্তিশালী অর্থনৈতিক পটভূমির অধিকারী হওয়ায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট অবদান রাখবেন।
মিলার বলেন, এখানকার সরকার ও জনগণের কাছ থেকে পাওয়া উষ্ণ আতিথেয়তার কারণে বাংলাদেশে তার কার্যকাল তার কর্মজীবনের সেরা অধ্যায় হয়ে থাকবে।
এর আগে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত


গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর