চট্টগ্রাম   শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া

অনলাইন ডেস্ক:    |    ০৯:২২ পিএম, ২০২৬-০৯-০২

দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া

মালয়েশিয়া আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেবে বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে দাবি করেছেন, তা বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র ফাহমি ফাদজিল।আজ বুধবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ খবর দিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস ও মালয়মেইল।

গত রোববার নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাত করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক করেন। ওই বৈঠকে অংশ নেওয়া প্রতিমন্ত্রী শাহ আলম বলেছিলেন, বাংলাদেশ থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে কর্মী নিয়োগ শুরু হবে। ছয় মাসের মধ্যে তা সমাপ্ত হবে বলে হাইকমিশনার জানিয়েছেন। মোট দুই লাখ কর্মী যাবে মালয়েশিয়ার তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেবে মালয়েশিয়া। 

ফাহমি বলেছেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আর রামানান তাকে জানিয়েছেন, বাংলাদেশের প্রতিমন্ত্রীর দেয়া ওই বক্তব্যকে বাংলাদেশের সরকারের ‘আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখা উচিত হবে না।’তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে মানবসম্পদমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি এবং তিনি আমাকে জানিয়েছেন, এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নয়। আমি যতটুকু বুঝেছি, এটি একজন জুনিয়র মন্ত্রীর দেয়া বক্তব্য। তাই এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে না।
--------------------------------------------------------
তথ্যসূত্র:
--https://surl.li/yzhrim

রিটেলেড নিউজ

সংসদীয় ফ্যাসিজম কায়েমের অপচেষ্টা জনগণ প্রতিহত করবে: কক্সবাজার জেলা জামায়াতের আমীর

সংসদীয় ফ্যাসিজম কায়েমের অপচেষ্টা জনগণ প্রতিহত করবে: কক্সবাজার জেলা জামায়াতের আমীর

আমাদের ডেস্ক : : কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বৈষম্যহীন, মানবিক ও ইনস...বিস্তারিত


কক্সবাজার কারাগারে

কক্সবাজার কারাগারে" টাকা দিলেই সুবিধা, না দিলে নির্যাতন"— অভিযোগের ঝড় জেলার দেলোয়ার জাহানের বিরুদ্ধে

আয়াছ রনি : আয়াছ রনি।।  কক্সবাজার জেলা কারাগারের জেলার দেলোয়ার জাহানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও বন্দীদে...বিস্তারিত


রামুতে এক জামায়াত নেতার বিরুদ্ধে কানাডা প্রবাসীর মার্কেট দখল ও পরিবার কে প্রাণনাশের হুমকির অভিযোগ

রামুতে এক জামায়াত নেতার বিরুদ্ধে কানাডা প্রবাসীর মার্কেট দখল ও পরিবার কে প্রাণনাশের হুমকির অভিযোগ

বিশেষ প্রতিবেদক: :   রামুর খুনিয়াপালংয়ে সাবেক মেম্বারের দখলবাজি: মার্কেট থেকে পাহাড় পর্যন্ত বিশেষ প্রতিবেদক : কক...বিস্তারিত


পার্বত্যাঞ্চল-কক্সবাজার ঘিরে আরাকান আর্মির ‘নীল নকশা’

পার্বত্যাঞ্চল-কক্সবাজার ঘিরে আরাকান আর্মির ‘নীল নকশা’

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করা জেলেদের অপহরণ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্...বিস্তারিত


মহেশখালী থানায় ১৫৩ জনের নামে মামলা

মহেশখালী থানায় ১৫৩ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনে মহেশখালীতে ছাত্রজনতার মিছিলে বাঁধা ও মারধরের অভিযোগে ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ...বিস্তারিত


টেকনাফে একই পরিবারের অপহৃত ১১ সদস্য উদ্ধার 

টেকনাফে একই পরিবারের অপহৃত ১১ সদস্য উদ্ধার 

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফে পাহাড়ের গহীন জঙ্গলে অপহরণকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে একই পরিবারের অপহৃত ১১ জন নার...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর