চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিজিবির অভিযান: ১১৯ কোটি টাকার চোরাচালান পণ্য-মাদক জব্দ

ঢাকা অফিস ::    |    ০৫:৫৫ পিএম, ২০২২-০৩-০২

বিজিবির অভিযান: ১১৯ কোটি টাকার চোরাচালান পণ্য-মাদক জব্দ

গত ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে ১১৯ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এই মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য, অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।
বুধবার (২ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৫ কোটি ৫৭ লাখ ৭১৬ পিস ইয়াবা, চার কেজি ১৭০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ), দুই কেজি ১০০ গ্রাম আফিম, ২৯ হাজার ৫৩৯ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ২০১ বোতল বিদেশি মদ, এক হাজার ৭৯০ ক্যান বিয়ার, এক হাজার ৯০২ কেজি গাঁজা, ১০ কেজি ১২০ গ্রাম হেরোইন, এক কোটি ৫২ লাখ ৭৮৭টি ইনজেকশন, ৫ হাজার ৪২৪টি ইস্কাফ সিরাপ, ৬৩৩ বোতল এমকেডিল/কফিডিল, ৩৭ হাজার ১৪২টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং দুই কোটি ৬৪ লাখ ৫৫৮টি অন্যান্য ট্যাবলেট।

জব্দ করা অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে পাঁচ কেজি ৮৭০ গ্রাম স্বর্ণ, ৪৬ কেজি ৬৫ গ্রাম রুপা, ১ কোটি ২১ লাখ ৫৮৫টি কসমেটিকস সামগ্রী, ১২ হাজার ১৭৯টি ইমিটেশন গহনা, সাত হাজার ২৬৯টি শাড়ি, ২০ হাজার ৪৭৪টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, দুই হাজার ৭২১ ঘনফুট কাঠ, ছয় হাজার ৬৩৯ কেজি চাপাতা, ১৯ হাজার ৪১০ কেজি কয়লা, দুটি কষ্টিপাথরের মূর্তি, চারটি ট্রাক/কাভার্ডভ্যান, চারটি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১৭টি পিকআপ, ৩৫টি সিএনজি/ইজিবাইক এবং ৭৫টি মোটরসাইকেল।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি মেশিনগান, ১১ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।
এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৯ জন চোরাচালানি, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২০৯ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী

অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জোরপূর্বক কলেজছাত্রীকে অপহরণ করল ছাত্রদল নেতা, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি মায়ের

অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর