শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৩০ পিএম, ২০২২-০৪-২৫
লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কিছু বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে লেবানন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট নিক্ষেপ করা হয়। সোমবার (২৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক টুইট বার্তায় জানান, লেবাননের যে জায়গা থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে সেখানে বোমাবর্ষণ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের কয়েকটি শহরে ৫০টি কামানের গোলা নিক্ষেপ করেছে।
এসময় দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কয়েকটি স্থানে সাইরেন বাজায়। যদিও এরই মধ্যে সেখানে সেনা মোতায়েন করেছে লেবানন সরকার। এদিকে লেবাননে জাতিসংঘের প্রধান মিশন কমান্ডার আরল্ডো লাজারো একটি টুইট বার্তায় উভয় পক্ষকে শান্ত ও সংযম হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited