শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৪০ পিএম, ২০২২-০১-২৫
আইসিসির বর্ষসেরা পুরস্কারে বাজিমাত করেছে পাকিস্তান। বলতে গেলে প্রায় সবকটি পুরস্কারই নিজেদের করে নিয়েছে দেশটি।
তবে সবচেয়ে বড় অর্জন বর্ষসেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। তার এমন অর্জনে উচ্ছ্বসিত দেশটির লিজেন্ডারি ক্রিকেটার শহিদ আফ্রিদি।
গত বছর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বর্ষসেরা ক্রিকেটার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন শাহিন আফ্রিদি। ২০০৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে আইসিসি। ২১ বছর বয়সী আফ্রিদির চেয়ে কম বয়সে এটি জিততে পারেননি আর কেউই। পাকিস্তানের হয়েও প্রথমবারের মতো কেউ এ পুরস্কার পেল। আইসিসি অ্যাওয়ার্ডে পাকিস্তানের শাহিন ছাড়াও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টির সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
শাহিন আফ্রিদির অর্জনকে অসাধারণ উল্লেখ করে টুইটারে শহিদ আফ্রিদি অভিনন্দন জানালেন পুরস্কার জেতা সবাইকেই। তিনি লিখেন, ‘অভিনন্দন শাহিন! তোমার জন্য ও পাকিস্তানের জন্য এটি অসাধারণ অর্জন। পুরোপুরি যোগ্য হিসেবেই পেয়েছো এটি। আমাদের দল এখন মহাতারকায় ভরা। আবারও অভিনন্দন রিজওয়ান, বাবর ও শাহিন। ’
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited