শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:০৩ পিএম, ২০২৫-০৩-০৫
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৩ মার্চ বৃহস্পতিবার কক্সবাজার সফরে আসছেন। এদিন তিনি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন।
রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনায় জড়িত একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এমন আভাস দিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এর আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১২ মার্চ বাংলাদেশ সফরে আসছেন। আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরের প্রাথমিক সফরসূচিতে আগামী ১৩ মার্চ কক্সবাজার সফরের দিন ধার্য করা হয়েছে। তবে সুত্র মতে, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের ট্যুর প্রোগ্রাম এখনো চুড়ান্ত করা হয়নি। কয়েকদিনের মধ্যেই ট্যুর প্রোগ্রাম চুড়ান্ত করা হবে।
সুত্র মতে, প্রাথমিক সফরসূচিতে ১৩ মার্চ দিনব্যাপী কক্সবাজার সফর কালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর সাথে পররাষ্ট্র, দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়, জাতিসংঘ বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। জাতিসংঘ মহাসচিব কক্সবাজারে সফরকালে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় ছাড়াও রোহিঙ্গা ক্যাম্প গুলোতে কর্মরত জাতিসংঘের সংস্থা সমুহের প্রধান, স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ মহাসচিবের সফরের প্রাক প্রস্তুতি হিসাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি গত কয়েকদিন আগে কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন।
পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারী জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited