শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:০৮ পিএম, ২০২৬-১০-০৪
অধিকৃত জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীর অভিযানে চলতি বছরের প্রথম ৯ মাসে ২৬ জন কাশ্মীরি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৫২ জন। একই সময়ের মধ্যে ১,৯০৩টি ঘেরাও ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে উক্ত বাহিনী। এসব অভিযানে ৪,৭৩৮ জন কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জমি, বাড়িঘর, দোকানপাট, প্রতিষ্ঠান ও যানবাহনসহ কাশ্মীরি মুসলিমদের ২৯৩টি সম্পত্তি জব্দ করা হয়েছে।
০১ অক্টোবর কাশ্মীর মিডিয়া সার্ভিসের (কেএমএস) এক প্রতিবেদনে তথ্যসমূহ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দখলদার ভারতীয় বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভারতীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং বিভিন্ন তদন্ত ও গোয়েন্দা সংস্থা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শুধু সেপ্টেম্বর মাসে ৫ কাশ্মীরি নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডকে কথিত এনকাউন্টার হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। একই মাসে ১৫৬টি তল্লাশি ও বাড়িতে অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া এই মাসে ১৯ জন কাশ্মীরি মুসলমানের বাড়িঘর ও জমিসহ বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
কাশ্মীরে বিভিন্ন সময়ে আটক অনেকের বিরুদ্ধে কথিত বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন ও জননিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধান হতে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে ১০৭৪ জন নিহত, ২৭০৮ জন আহত এবং ৩৭,৮১৭ জন কাশ্মীরি গ্রেপ্তার হয়েছেন।
কাশ্মীরি মুসলমানদের মধ্যে ভয় সৃষ্টি ও অর্থনৈতিকভাবে দুর্বল করার মাধ্যমে তাদের স্বাধীনতা আন্দোলনকে দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দখলদার ভারতীয় বাহিনী। এ লক্ষ্যেই এসব নির্বিচার হত্যা, আটক ও সম্পত্তি জব্দের মতো পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হচ্ছে। পক্ষান্তরে পর্যবেক্ষকদের মতে, বিগত বছরসমূহে এসব নৃশংসতা কাশ্মীরিদের স্বাধীনতার দাবির অবস্থানকে একটুও দুর্বল করতে পারেনি।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/8ajnyjdx
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited