চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ইরানের সাথে সরাসরি পরমাণু আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৯:১৬ পিএম, ২০২২-০২-০১

ইরানের সাথে সরাসরি পরমাণু আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা সোমবার বলেছেন, ইরানের সাথে পরমাণু আলোচনার সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে এবং তিনি চুক্তির কাজকে এগিয়ে নিতে সহায়তার জন্য সরাসরি আলোচনার ব্যাপারে সম্মত হতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র। পরমাণু চুক্তির পটভূমি নিয়ে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ‘কাছাকাছি অবস্থানে’ পৌঁছে গিয়েছিল। আর এর মাত্র কয়েক সপ্তাহ আগে তেহরানের ওপর আরোপিত  নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তাদের এ পরমাণু কর্মসূচি বন্ধ রাখা হবে মর্মে তারা একটি চুক্তিতে উপনীত হয়। ওই কর্মকর্তা বলেন, ‘ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার অংশগ্রহণে ২০১৫ সালের চুক্তি রক্ষার আলোচনায় সকল পক্ষের কতিপয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে আমি মনেকরি।’ 

যুক্তরাষ্ট্র ও ইরানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত সমঝোতায় পৌঁছালে সকল পক্ষের জন্য যে কোন আলোচনার সন্তোসজনক পথ খুঁজে পাওয়া যাবে।’
সূচনালগ্ন থেকেই এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে ইরানের প্রস্তুতি থাকলে আমরা তেহরানের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছি।
ওই কর্মকর্তা বলেন, পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত বিভাগী উপকরণ উৎপাদনের একেবারে কাছে পৌঁছেছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি।
তিনি বলেন, উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসতে না পারলে এটি হবে ‘অত্যন্ত দু:খজনক।’ কেননা, এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় দ্রুত সিদ্ধান্ত গ্রহনের সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর