শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৪৮ এএম, ২০২২-০৭-২৭
গ্রিস ও সৌদি আরবের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির একটি চুক্তি সই হতে যাচ্ছে। একই সঙ্গে দেশ দুটির মধ্যে বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যুতেও আলোচনার কথা জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে এথেন্সে এক বৈঠকে এসব কথা বলেন সৌদি প্রিন্স।
মঙ্গলবার (২৬ জুলাই) সৌদি প্রিন্স এমবিএস গ্রিস সফরে যান। ২০১৮ সালে জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে সৌদি প্রিন্সের এটি প্রথম সফর। এরপর সৌদি আরবের এই নেতার ফ্রান্স সফরের কথা রয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
সৌদি প্রিন্স সালমান বলেন, ‘আমরা গ্রিসের মাধ্যমে গ্রিস ও দক্ষিণ-পশ্চিম ইউরোপকে সস্তায় নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ করতে পারি। সে বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই হতে পারে। এসময় গ্রিসের প্রধানমন্ত্রীও তার পাশে বসে ছিলেন। সৌদি আরবের এই ডি ফ্যাক্টো নেতার মধ্যপ্রাচ্যের বাইরে সর্বশেষ সফল ছিল ২০১৯ সালে। সেসময় তিনি জি-২০ সম্মেলনে অংশ নিতে জাপানে যান।
গ্রিস ও সৌদি আরব গত মে মাসে ডাটা ক্যাবল সংযোগ তৈরির জন্য একটি যৌথ উদ্যোগ নিয়েছে। যেটি ‘ইস্ট টু মেড ডেটা করিডোর’ নামে পরিচিত হবে এবং এটি তৈরি করবে সৌদি আরবের এসটিসি ও গ্রিক মালিকানাধীন মেনা হাব। গ্রিসের এক কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে যে, জ্বালানি ও সামরিক ক্ষেত্রে অন্যান্য চুক্তির সঙ্গে সমুদ্রের তলদেশে ক্যাবল সংযোগেরও একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি স্বাক্ষর করবো এবং আমাদের আঞ্চলিক উন্নয়ন নিয়ে আরও আলোচনা করার সুযোগ থাকবে। খাশোগি হত্যার পর থেকে রিয়াদ সফরকারি পশ্চিমা নেতাদের মধ্যে মিতসোতাকিসও ছিলেন।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited