শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৩২ পিএম, ২০২১-০১-১০
উখিয়ায় মোহাম্মদ ফোরকান প্রকাশ কালু (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে রোহিঙ্গা কিশোর আয়াছ।
রোববার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে উখিয়ার কোটবাজারের ডেকোরেশনের দোকান থেকে এ কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কালু রত্নপালং নিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমেদের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহ আলমের ডেকোরেটার্সের দোকানে কাজ করে আসছে।
দোকান মালিক শাহ আলম বলেন, আয়াছকে আমি ছিনি না। তাকে কালুই কাজ করার জন্য এনেছে। শনিবার রাত ১২ টার দিকে তাদের দোকানে রেখে গেছি আমি। সকালে এসে কালুর মরদেহ দেখতে পায়। আয়াছ সে থেকে পলাতক।
নিহত কালুর বাবা বশির আহমেদ বলেন, কে বা কারা কেন আমার ছেলেকে হত্যা করেছে আমি এখনো জানি না। সকালে শুনতেই পায় আমার ছেলে গলাকাটা অবস্থায় পড়ে আছে। এখন আমি ছেলে হত্যাকারীদের গ্রেফতার চাই।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও পুলিশের বিশেষ ইউনিট সিআইডির একটি দল ঘটনাস্থলের পথে রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited