শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৪০ এএম, ২০২২-০১-২৬
কানাডা মঙ্গলবার জানিয়েছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর উপস্থিতির কারণে অটোয়া দেশটির রাজধানীতে অবস্থান করা তাদের কূটনীতিক পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একই ধরনের পদক্ষেপ নেওয়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে। খবর এএফপি’র। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,
‘আমরা কানাডিয়ান দূতাবাসের স্টাফদের ১৮ বছরের কম বয়সের শিশু এবং তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এর কারণ হিসেবে তারা ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক বাহিনীর চলমান উপস্থিতি এবং দেশটির সর্বত্র অস্থিতিশীল কর্মকা-ের কথা উল্লেখ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র রোববার জানায়, তারা কিয়েভে থাকা তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিয়েছে। সোমবার ব্রিটেনও একই পথ অনুসরণ করে।
ইউক্রেন তাদের এ ধরনের পদক্ষেপকে ‘অপরিপক্ক’ হিসেবে অভিহিত করেছে। পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেনের সাথে তাদের সীমান্ত বরাবর যুদ্ধ সরঞ্জামাদির পাশাপাশি হাজার হাজার সৈন্য জমায়েত করেছে।
তবে এ ব্যাপারে ক্রেমলিন জোর দিয়ে বলে আসছে, তাদের বাহিনী সেখানে কোন আগ্রাসন চালাবে না।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited