চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আফগান নারী শিক্ষায় মার্কিন সমর্থন চাইলো মালালা

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:২৭ পিএম, ২০২১-১২-০৭

আফগান নারী শিক্ষায় মার্কিন সমর্থন চাইলো মালালা

আফগানিস্তানে নারী শিক্ষাসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চাইলেন নোবেল জয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। ওয়াশিংটন সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি এই আহ্বান জানান। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আফগানিস্তান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীরা বর্তমানে মাধ্যমিক শিক্ষার সুযোগ পাচ্ছে না। কারণ নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির তালেবান সরকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনঙ্কেনের পাশে দাঁড়িয়ে এ মন্তব্যে করেন আফগান নারীকর্মীদের সঙ্গে কাজ করা মালালা। ১৫ বছর বয়সী সোতোদা নামের এক আফগান কিশোরীর চিঠি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে উপস্থাপন করার সময় মালালা বলেন, আমরা এমন একটি বিশ্ব দেখতে চাই যেখানে সব নারীরা নিরাপদ ও মানসম্পন্ন শিক্ষায় প্রবেশাধিকার পাবে। এটা আফগান নারীদের বার্তা বলেও উল্লেখ করেন তিনি। সোতোদার চিঠিতে লিখেছেন, যত বেশিদিন স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো নারীদের জন্য বন্ধ থাকবে, এটি তাদের ভবিষ্যতের জন্য আরও বেশি অন্ধকারময় হবে। শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য নারী শিক্ষা অনেক শক্তিশালী ভূমিকা রাখে। নরীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হলে আফগানিস্তান আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। তার এ চিঠিটি পড়ে শোনান মালালা। তালেবান ক্ষমতা দখলের পর শুধু ছেলেদের স্কুল খুলে দেওয়া হয় এবং পুরুষদের শিক্ষকতা করার অনুমতি দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে মালালা বলেন, আমরা আশা করছি জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রও আফগান নারী শিক্ষায় পদক্ষেপ নেবে। যত দ্রুত সম্ভব নারীদের স্কুলে ফেরাতে হবে বলেও জানান তিনি। পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে তার ওপর হামলা চালানো হয়। সে সময় তিনি গুলিবিদ্ধ হন। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি। মালালা সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর