শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৩:৫০ পিএম, ২০২১-১২-১২
বলিউডের আকর্ষণীয় তারকা জুটি ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েন তারা। ৭০০ বছরের পুরনো সিক্স সেন্স ফোর্টে বিয়ের কাজ সম্পূর্ণ করেন তারা। তবে বিয়ের আমেজ যেনো শেষ হচ্ছে না। বিয়ে ও গায়ে হলুদের পর এবার সামনে এলো ভিক্যাটের মেহেদি অনুষ্ঠানের ছবি। শুরুতে শোনা গিয়েছিল, বিয়ের ছবি-ভিডিও একেবারেই প্রকাশ করতে চান না ক্যাটরিনা ও ভিকি। কিন্তু বিয়ের দিনেই ছবি প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই নবদম্পতি। শনিবার প্রকাশ্যে আসে তাদের গায়ে হলুদের ছবি। রোববার (১২ ডিসেম্বর) সামনে এলো তাদের মেহেদি অনুষ্ঠানের ছবি। ছবিতে দেখা যায়, ভিকির এবং কনে ক্যাটরিনাসহ তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উৎসবে মেতে উঠেছেন। বর আর কনের দু’জনের চোখে- মুখে উজ্জ্বল হাসি। একে অপরের সঙ্গে তারা কতটা খুশি, তা ছবির মুহূর্ত গুলোই বলে দিচ্ছে। ৯ ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল ভিকি এবং ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসর। বারওয়ারা ফোর্টের মহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ভিকি-ক্যাটরিনা। এদিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা। ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তার ছয় ভাইবোন, মা-সহ নিকট আত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, এক থা টাইগার পরিচালক কবীর খানও এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারাও হাজির রয়েছেন এই রাজকীয় বিয়ের আসরে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিয়েতে ৭৫ শতাংশ খরচ বহন করছেন ক্যাটরিনা। যাতায়াত, সুরক্ষা এবং অতিথিদের সমস্ত খরচের দেখভাল করার দায়িত্ব সামলেছেন নায়িকা। অন্যদিকে বিয়ের মাত্র ২৫ শতাংশ খরচ বহন করছেন ভিকি
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited