শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:২৪ পিএম, ২০২২-০৭-২০
আন্তর্জাতিক বাজারে দাম কমায় পেট্রল, ডিজেল ও জেট ফুয়েল রপ্তানিতে শুল্ক কমালো ভারত। মাসখানেক আগে তেল উৎপাদকদের ওপর আরোপ করা উইন্ডফল ট্যাক্স এবং পেট্রলের রপ্তানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে দেশটি।
এক বিবৃতি ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি লিটার পেট্রলে ছয় রুপি রপ্তানি শুল্ক বাতিল করা হয়েছে। এছাড়া ডিজেল ও জেট ফুয়েল রপ্তানিতে উইন্ডফল ট্যাক্স লিটারপ্রতি দুই রুপি কমানো হয়েছে।
শুধু তা-ই নয়, স্থানীয়ভাবে উৎপাদিত অপরিশোধিত তেলের শুল্কও টনপ্রতি ২৩ হাজার ২৫০ রুপি থেকে কমিয়ে ১৭ হাজার রুপি করা হয়েছে। ২০ জুলাই থেকেই কার্যকর হয়েছে এসব নিয়ম।
আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় তেল উৎপাদক ও পরিশোধকদের অতি মুনাফা লাভ আটকাতে গত ১ জুলাই উইন্ডফল ট্যাক্স আরোপ করে ভারত। সেই সময়ে পেট্রলের ওপর রপ্তানি শুল্কও আরোপ করেছিল তারা।
তবে এরপর বিশ্ববাজারে জ্বালানির দাম অনেকটাই কমে এসেছে। এ কারণে সেসব বাড়তি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited