চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাবজি খেলায় বাধা দেওয়ায় মা-বোন-ভাইকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:২০ এএম, ২০২২-০১-৩০

পাবজি খেলায় বাধা দেওয়ায় মা-বোন-ভাইকে গুলি করে হত্যা

সারাদিন পাবজি খেলায় ১৪ বছরের ছেলেকে বকাবকি করেন তার মা। তাতেই মাথা গরম হয়ে যায় জাইন আলি নামে ওই কিশোরের। বাড়ির তাকে থাকা বন্দুক এনে একে এক মা, দুই বোন ও ছোট ভাইকে গুলি করে হত্যা করে সে। পরে রক্তমাখা পোশাক ও বন্দুকটি ফেলে দেয় বাড়ির পাশের নর্দমায়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায়। তবে হত্যাকাণ্ডের পর ওই কিশোর প্রথমে নিজে গুলি করে মা, বোন ও ভাইকে হত্যার কথা অস্বীকার করে। সে জানায়, আততায়ী বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এরপর ফোর মার্ডারের রহস্য উদঘাটনে মাঠে নামে লাহোর পুলিশ। ওই বাড়িতে বেঁচে থাকা একমাত্র কিশোরকে প্রথম থেকেই সন্দেহ করে পুলিশ। প্রথম জিজ্ঞাসাবাদে ওই কিশোর পুলিশকে জানায়, ঘটনার সময় সে বাড়ির দোতলায় ছিল। তখন এক আততায়ী এসে সবাইকে খুন করে। সে ভয়ে দোতলায় লুকিয়ে যায়। এজন্য সে বেঁচে গেছে।
একপর্যায়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে মা, দুই বোন ও ভাইকে হত্যার কথা স্বীকার করে ওই কিশোর। সে জানায়, পাবজি খেলায় তার মা প্রায়ই বকাবকি করতেন। ওইদিনও বকাবকি শুরু করেন। এজন্য বাড়িতে থাকা বন্দুক নিয়ে প্রথমে মা নাহিদা মুবারক (৪৫) গুলি করে হত্যা করে সে। এরপর তার বড় বোন মাহানুর ফাতেমা (১৭) ছুটে এলে তাকেও হত্যা করে। পরে ছোট বোন জান্নাত (১১) এবং ১১ মাস বয়সী ছোট ভাই তৈমুরকে হত্যা করে সে।

পুলিশ জানিয়েছে, আত্মরক্ষায় বাড়িতে বন্দুক রেখেছিলেন কিশোরের মা নাহিদা মুবারক। কিশোর সন্তানের হাতে সেই বন্দুকের গুলিতে খুন হতে হয়েছে তাকে। এদিকে, এ ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার দেখিয়েছে লাহোর পুলিশ। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। কিশোর-তরুণরা পাবজি খেলায় তরুণ মনে কুপ্রভাব পড়ে। এতে উঠতি বয়সীরা ভয়ংকর হয়ে ওঠে। পাকিস্তানের এ ঘটনা তারই প্রতিচ্ছবি। ওই কিশোর যে তার পরিবারের সদস্যদের এভাবে হত্যা করতে পারে, তা কল্পনাও করতে পারছেন না প্রতিবেশীরা।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর