চট্টগ্রাম   সোমবার, ২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

টেকনাফে নৈশপ্রহরী হত্যা, মামলায় যুবদল নেতাসহ ১৪ জন

হামলায় আরও ৫ জন আহত, একজন গ্রেপ্তার, এলাকায় আতঙ্ক

টেকনাফ প্রতিনিধি :    |    ০৯:৪০ পিএম, ২০২৬-০৯-১৭

টেকনাফে নৈশপ্রহরী হত্যা, মামলায় যুবদল নেতাসহ ১৪ জন

কক্সবাজারের টেকনাফে সামান্য কথা কাটাকাটির জেরে নাজির হোসেন (৪০) প্রকাশ ‘ডাক্তার’ নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬)  রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে টেকনাফের নতুন পল্লানপাড়া ৪ নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, দোকানের সামনে সামান্য কথাকাটাকাটির একপর্যায়ে একদল অস্ত্রধারী ব্যক্তি নাজির হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজির হোসেন ফজল সওদাগরের ছেলে। তিনি এলাকায় নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন সালাম, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, খোরশেদ আলম ও আলমগীর। তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় টেকনাফ যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিমসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ভাই জাগির হোসেন বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় আরিফকে প্রধান আসামি এবং টেকনাফ যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিমকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

বাদীপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী মামলার আসামিদের মধ্যে কামরুল ইসলাম বিজয়, এনায়েত, রাকিব, নুর হোসেন, সিরাজ, কামাল, সালামত উল্লাহ, শফিক, রিদোয়ানসহ আরও কয়েকজন রয়েছেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মামলার কয়েকজন আসামির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য ও আদালতের নথি দিয়ে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়রা জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার আসামি রিদোয়ান (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে নেওয়া হয়েছে। অন্য আসামিদেকেও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে নাজির হোসেন হত্যাকাণ্ডের পর নতুন পল্লানপাড়া এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

যৌথ চলাচলের পথ অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী লীগ নেতা ছৈয়দুল করিমের বিরুদ্ধে

যৌথ চলাচলের পথ অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ আওয়ামী লীগ নেতা ছৈয়দুল করিমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : মনছুর আলম মুন্না : স্টাফ রিপোর্টার, কক্সবাজার  কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়...বিস্তারিত


সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে হবে: আনোয়ারী 

সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করতে হবে: আনোয়ারী 

খবর বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নি...বিস্তারিত


১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

১১ কোটি টাকার সেতু, ১৯ বছরে শত কোটি টোল আদায়: বদরখালী সেতু এখনো টোলমুক্ত নয় কেন?

মহেশখালী প্রতিনিধি: : ​ওয়াজেদুল হক মণি :  কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ও মহেশখালী দ্বীপের মধ্যে সংযোগকারী বদরখà¦...বিস্তারিত


মহেশখালীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, 1xBet এর স্থানীয় প্রতিনিধি বলে স্বীকারোক্তি

মহেশখালীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, 1xBet এর স্থানীয় প্রতিনিধি বলে স্বীকারোক্তি

মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি :  কক্সবাজারের মহেশখালীতে আন্তর্জাতিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ১xবেটের (1xBet) স্থà...বিস্তারিত


কক্সবাজারের ইনানীতে গোসলে নেমে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫

কক্সবাজারের ইনানীতে গোসলে নেমে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু, জীবিত উদ্ধার ১৫

উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর :  কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শান্ত (১৪) নামের à...বিস্তারিত


মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টাসহ ৯ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টাসহ ৯ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

আমাদের ডেস্ক : : ওয়াজেদুল হক মণি, মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত


ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত



সর্বশেষ খবর