শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৫১ পিএম, ২০২১-১২-১২
‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা কাজেমি।নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।মুস্তফা কাজেমি বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে। তবে এখন থেকে কিছু বিদেশি সেনা ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করবে। এর আগে গত বৃহস্পতিবার ইরাকের একজন সেনা কর্মকর্তা বলেছিলেন, তার দেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।মার্কিন সরকার গত জুলাই মাসে জানিয়েছিল, তারা চলতি বছরের ৩১ ডিসেম্বর নাগাদ ইরাকে ‘যুদ্ধ অভিযান’ শেষ করবে। তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলে।ইরাকের প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় আরও বলেছেন, ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারে প্রমাণিত হচ্ছে যে, তার দেশের জনগণ নিজেদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে।
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় সরকারি স্কুলগুলোর দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় এক মুসলিম ব্যক্তির পর...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভূমধ্যসাগর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশি মিসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ৯ উইকেটে জয়ে বড় অবদান রাখেন দুই বোল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক ও ইনস্টাগ্রামের ম...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার অধিকা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited