শিরোনাম
মহেশখালী প্রতিনিধি: | ০৮:৪৩ পিএম, ২০২৬-১১-২৪
মোহাম্মদ মহি উদ্দিন :
কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটা জেটি ঘাটে নির্ধারিত প্রবেশ ফি সংক্রান্ত তালিকায় গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ না করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোরকঘাটা জেটিঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন মহেশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী ।
মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন
মহেশখালী থানা পুলিশের একটি টিম এবং আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ঘাটে ইজারাদার কর্তৃপক্ষের টানানো প্রবেশ ফি-সংক্রান্ত তালিকা পরিদর্শন করে অসংগতি দেখতে পান মোবাইল কোর্ট। বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ১৯৫৮-এর ১৯(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ট্যারিফ তফসিলে প্রবেশ ফি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ থাকলেও ইজারাদার কর্তৃপক্ষের প্রদর্শিত তালিকায় তা যথাযথভাবে উল্লেখ করা হয়নি।
বিশেষ করে, ট্যারিফ তফসিলে উল্লেখিত ‘শুধুমাত্র পর্যটকবাহী নৌযান’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্তটি তালিকায় বাদ দেওয়া হয়। এছাড়া ঘাটে আসা যাত্রী ও সেবাগ্রহীতাদের মধ্যে প্রবেশ ফি সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়।
মোবাইল কোর্টের পর্যবেক্ষণে এ ধরনের তথ্য গোপন বা অসম্পূর্ণভাবে উপস্থাপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় অসত্য বা মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা বা সেবাগ্রহীতার সঙ্গে প্রতারণার আওতাভুক্ত হিসেবে বিবেচনা করা হয়।
এ অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
একই সাথে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ট্যারিফ তফিলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবেশ ফি ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ করে নতুন তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী বলেন, ঘাটে প্রবেশ ফি আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করা, যাত্রী ও পর্যটকদের ভোগান্তি কমানো এবং সেবাখাতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পà...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মিছবাহ উদ্দিন: ঈদগাঁওয়ের কালিরছড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করেà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী আবিরের বাসায় ঢুকে অতর্কিত হামলা, আতঙ্কে পরিবারà¥...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম কর্ণফুলী থানায় অবস্থিত ইয়াং ওয়ান (Young One) প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে স্থানীয় জনগণের ন্...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : মোঃ মহি উদ্দিন : কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমনà§...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited