চট্টগ্রাম   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

৮ বছর পর ছাত্রদলের বিশাল শোডাউন

টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা!

টেকনাফ প্রতিনিধি :    |    ০৮:৩৫ পিএম, ২০২৬-১১-১৪

৮ বছর পর ছাত্রদলের বিশাল শোডাউন

মোঃ আরাফাত সানি :
দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ থেকে মাদক নির্মূল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা শাখার আওতাধীন ১২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে যোগ দেন।

পরে শোভাযাত্রাটি শাপলা চত্বরের 'জিরো পয়েন্ট' এ এসে সমাবেশে রূপ নেয়। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, “যেভাবেই হোক টেকনাফ থেকে মাদক নির্মূল করা হবে। ছাত্রদল সন্ত্রাস ও মাদকমুক্ত সংগঠন। সীমান্তবর্তী এই উপজেলাকে ১৭ বছর ধরে পতিত ফ্যাসিস্টরা মাদকের কলঙ্কের দাগ লাগিয়েছিল। সেই দাগ মুছে দিতে আমরা উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব। পাশাপাশি মানবপাচার-অপহরণসহ সব ধরনের অপরাধে জড়িত অপরাধীদের প্রতিহত করতে ছাত্রদল সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান বলেন, “টেকনাফে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ- আওয়ামী লীগকে কোনো প্রকার নাশকতা করতে দেওয়া হবে না। রাজপথে থেকে ছাত্রদল সব ধরনের বিশৃঙ্খলা মোকাবিলা করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সদা সজাগ থাকবে।

প্রায় ৮ বছর পর নতুন কমিটি অনুমোদন দেওয়ায় সমাবেশ থেকে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ বিএনপি-ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ১৭ সদস্য বিশিষ্ট টেকনাফ উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেয় কক্সবাজার জেলা ছাত্রদল।

রিটেলেড নিউজ

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা

অস্বাস্থ্যকর খাবার: ৩টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ জরিমানা

কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত


কক্সবাজার রক্ষায় দরকার কার্যকর মাস্টারপ্ল্যান

কক্সবাজার রক্ষায় দরকার কার্যকর মাস্টারপ্ল্যান

কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : কক্সবাজারকে আমরা সচরাচর কেবল ১২০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকà¦...বিস্তারিত


ঈদগাঁও আধুনিক হাসপাতালে ২৪০০তম নরমাল ডেলিভারি সম্পন্ন

ঈদগাঁও আধুনিক হাসপাতালে ২৪০০তম নরমাল ডেলিভারি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: ঈদগাঁও আধুনিক হাসপাতালে সফলভাবে ২ হাজার ৪০০তম নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এ উপলà...বিস্তারিত


পাঁচ শতাধিক যুবকের অংশগ্রহণ, সেরা ১০ প্রতিযোগীকে পুরস্কার প্রদান

পাঁচ শতাধিক যুবকের অংশগ্রহণ, সেরা ১০ প্রতিযোগীকে পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুà¦...বিস্তারিত


উখিয়ায় প্রকাশ্যে গুলি ছোড়া সেই শীর্ষ মাদক কারবারি মুন্নাসহ গ্রেপ্তার ৪

উখিয়ায় প্রকাশ্যে গুলি ছোড়া সেই শীর্ষ মাদক কারবারি মুন্নাসহ গ্রেপ্তার ৪

টেকনাফ প্রতিনিধি : : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা সেই যুবক...বিস্তারিত


সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পৃথক তিনটি অভিযা...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর