শিরোনাম
পেকুয়া প্রতিনিধি :: | ১২:৪০ পিএম, ২০২৫-০৩-০৫
কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদীতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর মোহাম্মদ মজিব (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮ টার দিকে নদীর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈকত পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোহাম্মদ মজিব চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। পেশায় একজন টমটম চালক।
জানা গেছে, সকালে মাতামুহুরি নদীতে একটি মরদেহটি ভাসমান অবস্থায় এবং নদীর পাড়ে বেড়িবাঁধের ওপর একটি ব্যাটারিবিহীন টমটম গাড়ি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কফিল উদ্দিন এসে মরদেহটি শনাক্ত করেন। এসময় কিভাবে ওই টমটম চালক মারা গেছে তা জানা না গেলেও গাড়ি চোর সিন্ডিকেট এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন তারা।
নিহতের ভাই আবদুল আজিজ বলেন, ‘গতকাল (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে মোবাইলে তার সাথে সবশেষ কথা হয়। সে তখন গাড়ি চালাচ্ছিল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করি। সকালে মাতামুহুরি নদীতে একটি মরদেহ ভাসছে শুনে দেখতে আসি।’
তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরে এলাকার কিছু চোর তার গাড়িটি চুরি করে লাশ গুম করবে বলে হুমকি দেয়। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা।’
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌপুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited