শিরোনাম
আমাদের ডেস্ক : | ০২:০৭ পিএম, ২০২৫-০৩-০৪
টেকনাফে অল্প টাকার জন্য দোকানীর লাথিতে দিলদার মিয়া নামে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে । নিহত দিলদার মিয়া উপজেলার হোয়াইক্যং ইউপির মনিরঘোনা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে।
সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং মনিরঘোনা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি বাবদ পাওনা টাকা খুঁজতে গিয়ে দোকানদার ও দেনাদার এর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরক্ষণে দোকানদার আবুল হাশেমের লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে দেনাদার দিলদার মিয়া। এতে তার মৃত্যু হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন আগে হোয়াইক্যং উলুবনিয়া এলাকার মুরগি ব্যবসায়ী মো. আবুল হাশেমের কাছ থেকে বাকিতে মুরগি ক্রয় করেন মনিরঘোনা এলাকার দিলদার মিয়া। সোমবার পাওনা টাকা খুঁজতে গিয়ে উভয়ের মধ্যে বাকবিকণ্ডার এক পর্যায়ে হাশেমের লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে দিলদার মিয়া। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পালংখালি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের কেউ থানায় আসেনি।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited