শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৩:৩৬ পিএম, ২০২৫-০৩-০৫
টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত নারী ও শিশুসহ ১১ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীর গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছে নৌবাহিনী।
নৌবাহিনী জানায়, গহীন পাহাড়ে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণের শিকার ৯ নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে তাদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। অপহৃতদের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর আলীখালীর গহীন পাহাড়ে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
উক্ত অভিযোগের ভিত্তিতে টেকনাফের হ্নীলা আলী খালী গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ।
অভিযানকালে গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান হতে অপহরণের শিকার ৯ নারী ও দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে অপহৃতদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited