শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:৪০ পিএম, ২০২৬-০৯-২৪
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চরমপন্থী সংগঠনের নামে চিঠি দিয়ে চাঁদা দাবি করার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাটিতে চরমপন্থী সংগঠন ‘পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’-র পরিচয় দিয়ে গত দুই মাসে এলাকার অন্তত ৩০ থেকে ৩৫টি পরিবারের কাছে লাখ লাখ টাকা চাঁদা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মিরপুরের পুটিমারী, কুর্সা ও ইসলামপুরসহ বিভিন্ন গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা গভীর রাতে বা গোপনে দরজায় চিঠি রেখে যাচ্ছে। চিঠিতে সাধারণত ২ লাখ বা তার বেশি টাকা দাবি করা হচ্ছে এবং টাকা না দিলে পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। চাঁদার টাকা পাঠানোর জন্য ওই চার ইউনিয়নেরই বিভিন্ন বিকাশ এজেন্টের নম্বর দেওয়া হয়েছে চিঠিতে।
চিঠির মাধ্যমে ক্রমাগত হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, পুটিমারী গ্রামের কিছু পরিবার বাড়ি-ঘরে তালা ঝুলিয়ে আত্মীয়দের বাসায় আশ্রয় নিয়েছেন। ব্যবসায়ীরাও রাতে দোকানপাট খোলা রাখতে ভয় পাচ্ছেন। এতে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মিরপুর উপজেলা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম গণমাধ্যমে জানায়, এসব ঘটনায় থানায় বেশ কিছু সাধারণ ডায়েরির পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে, এখন পর্যন্ত কাউকে সনাক্ত করতে বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তথ্যসূত্র:
১। চাঁদা চেয়ে চিঠি, চরমপন্থী আতঙ্কে কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দারা
– https://tinyurl.com/muc77b9u
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সামিরা আক্তার : দীর্ঘ আট মাসের স্থবিরতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের একমা...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : উখিয়ার থাইংখালির ঘোনারপাড়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে একজনকে আà...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ীতে আরও তিনটি ন...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে একই পরিবারের তিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited