শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০১:৩১ পিএম, ২০২১-১০-২০
টেকনাফ প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আজ ১২ রবিউল আউয়াল ( বুধবার) মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ( দঃ)সালামের আগমন উপলক্ষে সকাল ১১ টায় টেকনাফ প্রেসক্লাব কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক মোনাজাতের মাধ্যমে টেকনাফ পৌর শহরের বিভিন্ন সড়কে র্যালী প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন. টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ ছৈয়দ হোসাইন. সাবেক সহ সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা, মোঃ আশেক উল্লাহ ফারুকী. সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মু, তাহের নঈম. সাবেক দপ্তর সম্পাদক পারভেজ চৌধুরী ও সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল্লাহ মনির. নুরুল হক. আবুল আলী. আব্দুর রহমান। টেকনাফ পৌর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন ভুলু ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন ও সাংগঠনিক সম্পাদক রাহমাতুল্লাহ। টেকনাফ ক্রাইম রিপোর্টার সোসাইটি সাংগঠনিক সম্পাদক শহিদ উল্লাহ ও ক্রাইম রিপোর্টার জবস টিভির স্টাফ রিপোর্টার শাহ আলম বিপ্লব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা রসূল সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম এর জীবনী ও তাৎপর্য নিয়ে আলোচনা করে রাসুলের আদর্শ প্রতিটি ক্ষেত্রে তথা সমাজ পরিবারিক সহ রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার আহ্বান জানান। এতেই রয়েছে শান্তি এবং কল্যাণ। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে দেশবাসীকে আরো সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ধর্মের প্রতিটি নাগরিকের অধিকার ক্ষুণ্ন করার কারো অধিকার নেই। রাসূলের আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য সকলের প্রতি বক্তারা আহ্বান জানান।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited