চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক:    |    ০৮:৩৯ পিএম, ২০২৬-০৯-২৭

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজারে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তারা হলেন, উখিয়া ১নং কুতুপালং এফডিএমএন ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, ইউনুসের ছেলে মো. আনসার আলী ও টেকনাফ ক্যাম্প ২৬ এর মোচনি ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে— জি৩ রাইফেল ২টি, দেশীয় একনলা বন্দুক (বড়) ১টি, দেশীয় একনলা বন্দুক (ছোট) ১টি, গুলি ৪২ রাউন্ড, টেজার ৩টি, ওয়াকিটকি সেট ৬টি, ম্যাগাজিন ১টি, বিস্ফোরক দ্রব্য ৪ কেজি, জর্দার কৌটা ২৫টি, লাল স্কচটেপ ২৫টি,  ইজিবাইক ১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ২টি, বাটন মোবাইল ১টি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, হ্নীলা ইউনিয়নের লেদা বাজার অতিক্রম করে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের নিকট হস্তান্তর করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সকাল ১০টার দিকে ইজিবাইকে ৩ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে লেদা বাজার এলাকা অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যগণ ইজিবাইকটিকে থামার সংকেত দেন। বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে মেটাল ডিটেক্টরের সাহায্যে সন্দেহভাজন ইজিবাইকে বহন করা বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি নিশ্চিত হন। 

পরবর্তীতে, অধিকতর তল্লাশির জন্য ইজিবাইকসহ উক্ত ৩ ব্যক্তিকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে ইজিবাইকটি তল্লাশি করে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, আত্মরক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক শক প্রদানকারী যন্ত্র বা টেজার, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তথ্যসূত্র:
--https://shorturl.at/2wF4t

রিটেলেড নিউজ

উখিয়ায় প্রকাশ্যে গুলি ছোড়া সেই শীর্ষ মাদক কারবারি মুন্নাসহ গ্রেপ্তার ৪

উখিয়ায় প্রকাশ্যে গুলি ছোড়া সেই শীর্ষ মাদক কারবারি মুন্নাসহ গ্রেপ্তার ৪

টেকনাফ প্রতিনিধি : : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা সেই যুবক...বিস্তারিত


সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পৃথক তিনটি অভিযা...বিস্তারিত


ভালো সঙ্গের প্রভাব বোঝাতে আতর বিক্রেতার উদাহরণ দিলেন শিবির সেক্রেটারি: সিবগাতুল্লাহ সিবগা

ভালো সঙ্গের প্রভাব বোঝাতে আতর বিক্রেতার উদাহরণ দিলেন শিবির সেক্রেটারি: সিবগাতুল্লাহ সিবগা

কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের ‘নবীন বরণ ও কà...বিস্তারিত


চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুই জনের মৃত্যু 

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায়  দুই জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। à¦...বিস্তারিত


বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের মেলবন্ধন: কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের মেলবন্ধন: কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ের দীর্ঘ দ...বিস্তারিত


টেকনাফে ১০কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক দুই পাচারকারী

টেকনাফে ১০কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক দুই পাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : হাবিবুল ইসলাম হাবিব : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস বারà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর