শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:১৮ পিএম, ২০২২-০২-০২
ইকুয়েডরের কুইটোতে সোমবার ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসে অন্তত ২৪ জন লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ জন।
যুক্তরাষ্ট্রের সাংবাদমাধ্যম গার্ডিয়ানের বরাত দিয়ে কুইটোর মেয়র সান্তিয়াগো গার্ডেরাস মঙ্গলবার জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ফলে ২৪ জন লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪৭ জন আহত হয়েছেন।
যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কুইটোতে কাদামাটির পুরু স্তরের নিচে চাপা পড়ে আছে রাস্তাঘাটসহ অনেক বাড়িঘর।
দুই দশকের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। টানা বৃষ্টির ফলে ভয়াবহ ভূমিধস হয় রাজধানী কুইটোর উত্তরাঞ্চলে।
পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। বিধ্বস্ত হয় বেশ কয়েকটি বাড়িঘর। উপড়ে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা।
এখনও বর্ষণ অব্যাহত উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায়।
কুইটো শহরের মেয়র জানান, সোমবার ৭৫ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বশেষ ২০০৩ সালে একই ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
রয়টার্সের খবরে বলা হয়, ইকুয়েডরের বিভিন্ন জায়গায় বর্তমানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শত শত বাড়িঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited