চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

আমাদের ডেস্ক :    |    ০৭:১৮ পিএম, ২০২৬-১১-১৬

লুটেরাদের উৎখাত, লুণ্ঠিত সম্পদ দুস্থদের মধ্যে বণ্টনের আহ্বান

আবদুল্লাহ মজুমদার :
রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, প্রয়োজন কার্যকর প্রতিরোধ ও জবাবদিহি। লুটেরাদের শিকড়সহ উৎখাত করে অবৈধভাবে অর্জিত সম্পদ উদ্ধার এবং সেই অর্থ অনাথ, অবহেলিত ও দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। প্রয়োজনে আরেকটি বিপ্লবের ডাক দেওয়ার আহ্বানও উঠেছে চট্টগ্রামে কর্নেল সৈয়দ ফারুক রহমানের স্মরণসভায়।

রোববার (১৬ নভেম্বর) বিকেল পাঁচটায় দৈনিক আমাদের চট্টগ্রাম মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম পার্টি ও লাভ বাংলাদেশ পার্টির যৌথ উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বর্ষীয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রিডম পার্টির প্রেসিডেন্ট সৈয়দ তারেক রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট জুবাইদা কাদের চৌধুরী ও বাংলাদেশ ফ্রীডম পার্টির নেত্রী দিলরুবা শরীফ।

সভায় বক্তাদের বক্তব্যে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থানের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নটি বিশেষ গুরুত্ব পায়। তাঁদের বক্তব্যে উঠে আসে, জনগণের সম্পদ আত্মসাৎ করে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ার প্রবণতা রোধ করা না গেলে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য আরও গভীর হবে। তাই শুধু দুর্নীতির অভিযোগ তোলা নয়, অপরাধের সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং অবৈধ সম্পদ উদ্ধার করাও জরুরি।

বক্তারা দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, জনগণের সম্পদ জনগণের কল্যাণেই ব্যয় হওয়া উচিত। উদ্ধার করা অর্থ অনাথ, অবহেলিত ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। অন্যায়, অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে কার্যকর পরিবর্তন না এলে প্রয়োজনে আরেকটি বিপ্লবের ডাক দেওয়ার আহ্বানও জানান বক্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. নুরুল আলম, নেজামে ইসলাম পার্টির দীন মোহাম্মদ রাব্বানী, সৈয়দ নূর মো. কিবরিয়া, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির মাওলানা হারুন, সাংবাদিক ও লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডিয়াম সদস্য মৌলানা নুর মোহাম্মদ, আজগর হোসাইন, সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুল ও আজিজুর রহমান, লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম উল্লাহ, দৈনিক আমাদের চট্টগ্রামের চিফ রিপোর্টার মো.আরফান উদ্দিন, সাংবাদিক আবদুল মামুন ফারুকী, কামাল উদ্দিন খোকন এবং লাভ বাংলাদেশ পার্টির মহানগর সম্পাদক শাহজালাল।
অনুষ্ঠান পরিচালনা করেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি আবদুল্লাহ মজুমদার।

রিটেলেড নিউজ

দৈনিক আমাদের কক্সবাজারের সহ-বার্তা সম্পাদক হলেন মিছবাহ উদ্দিন

দৈনিক আমাদের কক্সবাজারের সহ-বার্তা সম্পাদক হলেন মিছবাহ উদ্দিন

বিশেষ সম্পাদকীয় : দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সহ-বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মিছবাহ উদ্দিন। বুধবার (২...বিস্তারিত


দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

দৈনিক আমাদের কক্সবাজারের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বিশেষ সম্পাদকীয় : আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ...বিস্তারিত


মহেশখালীতে মৎস্যজীবী সমিতি নামে প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ,দর্শকের ভূমিকায় বন বিভাগ!

মহেশখালীতে মৎস্যজীবী সমিতি নামে প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ,দর্শকের ভূমিকায় বন বিভাগ!

নিজস্ব প্রতিবেদক : গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী প্রতিনিধি  বাংলাদেশের এক মাত্র পাহাড়ী দ্বীপ  মহেশখালী উপজেà...বিস্তারিত


সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী'র কৃতজ্ঞতা প্রকাশ

সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী'র কৃতজ্ঞতা প্রকাশ

বিশেষ সম্পাদকীয় : নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের চেরাগী পাহাড়ের বলাকা প্রকাশনীতে কবি , সাংবাদিক, সাহিত্যিকদের সাথ...বিস্তারিত


ইয়াতিম অসহায়দের প্রতি মানুষের কর্তব্য

ইয়াতিম অসহায়দের প্রতি মানুষের কর্তব্য

বিশেষ সম্পাদকীয় : আমাদের ডেস্ক ইসলাম সব মানুষের সাথে সদাচরণের শিক্ষা দেয়।  বিশেষ করে সমাজের অবহেলিত দুঃস্থ, অসহà¦...বিস্তারিত


মাফিয়া নিয়ন্ত্রিত সংবাদপত্র ও সাংবাদিকতা সমাজ বিকাশে প্রধান অন্তরায়

মাফিয়া নিয়ন্ত্রিত সংবাদপত্র ও সাংবাদিকতা সমাজ বিকাশে প্রধান অন্তরায়

বিশেষ সম্পাদকীয় : মিজানুর রহমান চৌধুরী : খবর জানার আগ্রহ মানুষের অন্যতম আদিম প্রবৃত্তি। বছরের পর বছর জেলেরা নদীতে মà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর