শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:১৫ পিএম, ২০২৬-০৯-০১
কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে তার প্রেমিক ও প্রেমিকের কয়েকজন বন্ধু। এ ঘটনায় জড়িত সাকিব (২২) নামের এক যুবককে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয়রা।
কিশোরীর বরাত দিয়ে গণমাধ্যম সূত্র জানায়, শনিবার (২৯ আগস্ট) বিকেলে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে জেলার চান্দিনা উপজেলার নিজ বাড়ি থেকে ওই কিশোরী কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় যায়। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে তাকে নিয়ে যাওয়া হয়। পাহাড়ের ওই নির্জন স্থানে আগে থেকেই উপস্থিত ছিল সিয়ামের কয়েকজন বন্ধু। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর গণধর্ষণ করে।
রোববার (৩০ আগস্ট) বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীর সহায়তায় সাকিবকে আটকে ৯৯৯-এ কল করে। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার ও সাকিবকে আটক করে।
পুলিশ সাংবাদিকদের জানায়, এ ঘটনায় ওই কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত হিসেবে তার প্রেমিক সিয়ামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নিকট থেকে জড়িতদের নাম পাওয়া গেছে। ওই কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় জড়িত অপর আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তথ্যসূত্র:
১। পাহাড়ে ঘুরতে নিয়ে কিশোরীকে ৫ বন্ধুর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
– https://tinyurl.com/5n97udhd
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত
পেকুয়া প্রতিনিধি :: : নূর মোহাম্মদ, পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় চার শতক বসতভিটার জায়গা জবরদখলকে কেন্দ্র করে সৌদি প্রবà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited