চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইসরায়েলে পৌঁছালো ইউক্রেনের ৪০০ ইহুদি, স্বাগত জানালেন বেনেট

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৫:০৫ পিএম, ২০২২-০৩-০৭

ইসরায়েলে পৌঁছালো ইউক্রেনের ৪০০ ইহুদি, স্বাগত জানালেন বেনেট

রাশিয়ার হামলার পর ইউক্রেন ছেড়ে ইসরায়েলে পৌঁছেছেন ৪০০ ইহুদি। তাদের মধ্যে ৯০ জন শিশু। তারা কিয়েভের একটি ইহুদি এতিমখানায় ছিল। স্থানীয় সময় রোববার (৬ মার্চ) বিকেলে বিশেষ ফ্লাইটে তারা তেল আবিব পৌঁছে।
ইউক্রেনে রুশ বাহিনীর হামলার পর দেশটি ছেড়ে অসংখ্য ইহুদি ইসরায়েলে পাড়ি জমাতে পারে বলে ধারণা করা হচ্ছিলো। এজন্য ইহুদিবাদী রাষ্ট্রটি সব ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ প্রথম ইহুদি উদ্বাস্তু হিসেবে একটি দল তেল আবিবে পৌঁছালো।
এদিকে, ইউক্রেনের উদ্বাস্তু ইহুদিদের স্বাগত জানাতে বিমানবন্দরে যান খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এসময় বেনেট একটি প্লেনে উঠে ইহুদি শিশুকে কোলে করে নামিয়ে আনেন। তিনি বারবার শিশুটিকে চুমু খান।
কিয়েভ থেকে আসা আনা নামে এক ইহুদি বলেন, ‘ইসরায়েল আমার সেকেন্ড হোম। হয়তো এখন থেকে এটিই আমার স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে। আমি খুবই আবেগপ্রবণ। আমি এখন পুরোপুরি নিরাপদ বোধ করছি। এখন আমি শান্তিতে একটু ঘুমাতে চাই। আমি জানি এখানে আমি নিরাপদে থাকবো।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইসরায়েল বিভিন্ন মাধ্যমে বলে আসছে, ইউক্রেনের প্রায় দুই লাখ এবং রাশিয়ায় প্রায় ছয় লাখ ইহুদি রয়েছে। ইউক্রেন ও রাশিয়ার এই আট লাখ ইহুদিকে একই জায়গায় নেওয়ার অনুরোধ জানাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্রটি।
ইউক্রেনের ইহুদি উদ্বাস্তুদের স্বাগত জানানোর পরপরই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন নাফতালি বেনেট। এর একদিন আগে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বেনেট। ওই বৈঠকে বেনেট মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা করার প্রস্তাব দেন। অন্যদিকে গত এক সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী অন্তত তিনবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। বেনেট জানিয়েছেন, মস্কো ও কিয়েভের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক থাকায় ইউক্রেনও চাইছে তেল আবিব মধ্যস্থতা চেষ্টা অব্যাহত রাখুক। এটিকে নৈতিক দায়িত্বও বলেও মনে করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
 

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর