শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:১১ পিএম, ২০২২-০১-২০
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য সমর্থন প্রকাশ করেন। তাছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।
বুধবার (১৯ জানুয়ারি) দুই দিনের সফরে মস্কো পৌঁছান রাইসি। ২০১৭ সালের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট রাশিয়া সফর করলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে বলেন, আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।রাইসি বলেন, করোনা মহামারির মধ্যেও দুই দেশের বাণিজ্য ৬ শতাংশ বেড়েছে। নানা প্রকল্পে পারস্পারিক সহযোগিতা রয়েছে। দুই দেশের প্রচেষ্টায় সন্ত্রাসবাদ মোকাবিলায়ও সিরিয়াকে সহযোগিতা করতে সক্ষম হয়েছি।তিনি আরও বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা চলছে। তবে নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।এর আগে ইরানের প্রেসিডেন্ট মস্কো পৌঁছালে রাশিয়ার জ্বালানিমন্ত্রী নিকোলাই শুলগিনুফ মস্কো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ইরানের প্রেসিডেন্ট রুশ সংসদ দুমায় ভাষণ দেবেন বলেও জানা গেছে। দুই দেশের মধ্যে জ্বালানি ক্ষেত্রে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।রাশিয়ার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলেকজান্ডার ঝুকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানায়, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট রাইসি রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেবেন। এছাড়া রাশিয়ায় প্রবাসী ইরানি ও রুশ ব্যবসায়ীদের এক সমাবেশে অংশ নেবেন ইব্রাহিম রাইসি।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited