শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৭:১৫ পিএম, ২০২৬-০৯-২৭
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে উদ্বোধন হয় “আল-আযহার ইসলামিক ইনস্টিটিউট টেকনাফ” উদ্বোধনের পর থেকেই প্রতিষ্ঠানটির একাডেমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়।
মাওলানা তাওহীদ ইসলাম বলেন , প্রতিষ্ঠার মাত্র ১০ মাসের মধ্যেই শিশুবান্ধব শিক্ষা কার্যক্রম, নিয়মিত পাঠদান ও তদারকি এবং শিশুদের প্রতি যত্নশীল হওয়ায় অভিভাবকদের মধ্যে সাড়া জাগিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনের পর থেকে প্রতিষ্ঠানটি শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও প্রয়োজনীয় জীবনদক্ষতা গঠনের ওপর গুরুত্ব দিয়ে পাঠদান করে আসছে।
সম্প্রতি ১৪ সেপ্টেম্বর ২০২৬ দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় কয়েকজন অভিভাবক প্রতিষ্ঠানের পাঠদান ও শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে নার্সারি শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক নুরুল আলম পুতু বলেন, টেকনাফে অনেকগুলো মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমি আমার মেয়েকে আল-আযহার ইসলামিক ইনস্টিটিউটে নার্সারি শ্রেণিতে ভর্তি করিয়েছি। বর্তমানে আমার মেয়ের পড়াশোনার অগ্রগতিতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ।
নুরুল আলম বলেন, নার্সারি শ্রেণির একজন শিশুর যে পরিমাণ পড়া-লেখা করার প্রয়োজন, আমার মেয়ে তা যথাযথ করতে পেরেছে। এ জন্য আমি প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁদের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে তাবলীগের সাথী আব্দুর রহীম আমীর বলেন, অত্র প্রতিষ্ঠানের কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আমরা সন্তোষ্ঠ। প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে আমাদে কোন আপত্তি নেই। সম্মানিত শিক্ষকগণকে আমি অত্যান্ত আন্তরিক পেয়েছি। আমি এ প্রতিষ্ঠানের আরো অগ্রগতি কামনা কারছি।
আল-আযহার ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল হা. মাও. ইলিয়াস বলেন, বছরের শুরু থেকেই প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কে কতটুকু পড়ছে, কার কোথায় দুর্বলতা রয়েছে এবং কার জন্য কী ধরনের বাড়তি যত্ন প্রয়োজন, তা যাচাই করে আমরা হাতে-কলমে শেখানোর চেষ্টা করছি।
শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতা অনুযায়ী পাঠদান এবং তাদের অগ্রগতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হা. মাও. তাওহীদুল ইসলাম বলেন, মাদ্রাসার অভিভাবকদের চাহিদা অনুযায়ী একটি সুন্দর ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, শিশুদেরকে নিরাপত্তার সঙ্গে পাঠদান এবং একাডেমিক ও নৈতিক শিক্ষাগত উন্নয়নে আমরা গুরুত্ব দিচ্ছি। গত ১০ মাসে অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়নে আমরা এগিয়ে যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একজন আদর্শবান ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশা'আল্লাহ।
প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ডে-কেয়ার, নার্সারি, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি রয়েছে অনাবাসিক হিফজ বিভাগ।
আল-আযহার কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ পরিবেশে পাঠদান, নিয়মিত মনিটরিং এবং শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গঠনের মাধ্যমে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই তাদের অন্যতম লক্ষ্য।
আল-আযহার ইসলামিক ইনস্টিটিউট টেকনাফে ভর্তির কার্যক্রম সম্পর্কে জানতে যোগাযোগ করুন।
ঠিকানা: ওয়ালি প্লাজা (২য় তলা), অলিয়াবাদ, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল: ০১৬০৮৬৭৮৮৭৬
ই-মেইল: Alazhar786tekbd@gmail.com
অনলাইন ডেস্ক: : কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজারে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা নাগà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : ক্সবাজার অঞ্চলের রাজনীতির প্রাণপুরুষ, আলোচিত আইনজ্ঞ ও আইটি বিশেষজ্ঞ, সাড়াজাগানো পার্লামেন্টারিà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মহেশখালী উপজেলার পুরাতন আদালত রোডে অবস্থিত মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার পরিবেশন ও গ্রাà...বিস্তারিত
বিশেষ সম্পাদকীয় : দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সহ-বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মিছবাহ উদ্দিন। বুধবার (২...বিস্তারিত
বিশেষ সম্পাদকীয় : আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited