শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৮:০৭ পিএম, ২০২৬-০৮-২৯
সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার, আন্ডারওয়ার্ল্ডে আধিপত্যের লড়াই, এলাকাভিত্তিক উঠতি সন্ত্রাসীদের তৎপরতা, মাদক কারবার নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব, জমি দখল এবং পারিবারিক-সামাজিক কলহ থেকে ঘটছে খুনের ঘটনা।
পুলিশ সদর দপ্তরের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অর্থাৎ সাত মাসে ঢাকাসহ সারা দেশে খুন হয়েছে ২,০৭৬ জন।
গত ফেব্রুয়ারির পর দেশে নতুন করে রাজনৈতিক মেরূকরণের পর রাজনৈতিক খুনও বেড়েছে। গত সাত মাসে সারা দেশে রাজনৈতিক দ্বন্দ্বে ৭৫ জন খুনের শিকার হয়েছে।
পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকাসহ সারা দেশে খুন হয়েছে ২৮৭ জন, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬ জন ও জুলাই মাসে ২৯৮টি খুনের ঘটনা ঘটেছে। গত সাত মাসে মোট খুন হয়েছে ২,০৭৬ জন। ২০২৬ সালের জুলাই মাসে ২৯৮টি খুনের ঘটনার মধ্যে গণপিটুনিতে ২১ জন ও রাজনৈতিক সহিংসতায় ১১ জন নিহত হয়েছে। প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় খুনের মামলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে সারা দেশে খুনের ঘটনা ঘটেছিল ৩৬২টি। ২০২৫ সালের জুন মাসে খুন হয়েছিল ৩৪৪ জন।
পুলিশ গণমাধ্যমকে জানায়, ঢাকার মধ্যে মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেও খুনাখুনি চলছে। সেখানে দিন দুপুরে ঘটছে ছিনতাই। এছাড়া ঢাকার বাইরে খুলনা এলাকায় দেখা যায় খুনের ছড়াছড়ি।
তথ্যসূত্র:
১। সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যা
– https://tinyurl.com/5xwdp7ay
আমাদের ডেস্ক : : আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের অন্যতম শ্রেষ্ঠ জেলা লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'ত...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজার শহরের একটি হোটেলে মদের বারে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিবুল হক রাশেদ (২৮) ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মহেশখালীর ক্রীড়া মানোন্নয়নে উপজেলার অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝেও পর্য...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বাণিজ্য,শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের প্রতি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited