চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

প্রাইভেটকারে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার

পেকুয়া প্রতিনিধি ::    |    ০১:২৪ পিএম, ২০২১-১২-১২

প্রাইভেটকারে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার

পর্যটক সেজে পাচারকালে ৫০ হাজার ইয়াবার একটি চালান জব্দ করেছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজের ওপর এ অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পাচারে অভিযুক্ত ৭ যুবককে গ্রেফতার ও একটি প্রাইভেটকারমহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি সুন্নিয়াপাড়ার সুলতান আহমেদের ছেলে ওমর ফারুক (২৯), মৃত নবী হোছেনের ছেলে শহীদুল ইসলাম (২৮), আলী আহমেদের ছেলে জয়নাল আবেদীন (৪৮), মাহবুবুল আলমের ছেলে রিদুয়ানুল করিম (২২), আবদু ছবুরের ছেলে মো. সজিব, মো. রাজু (২৭) ও মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী (৪১)। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদে খবর আসে পর্যটকের ছলে ইয়াবার একটি বড় চালান উপকূলীয় মহাসড়ক দিয়ে চট্টগ্রামে পাচার হচ্ছে। এটি জানার পরই একটি চৌকস টিম নিয়ে পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজের ওপর চেকপোস্ট বসাই। এসময় সড়ক দিয়ে আসা একটি প্রাইভেট প্রিমিও কার, একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামাহ ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার পুটলি বের করা হয়। তা নিয়ে গুনে সেখানে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন উখিয়ার কোর্টবাজার থেকে ক্রয় করা ইয়াবা চট্টগ্রামের লোহাগড়ায় নেয়া হচ্ছিল। সেখানে পৌঁছানো গেলে তা পরে চাহিদামতো চট্টগ্রাম ও আশপাশ এলাকায় সরবরাহ করা হতো। ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এটি পেকুয়া থানা হওয়ার পর এ যাবতকালের জব্দ করা সর্ববৃহৎ মাদকের চালান। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর