শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৪০ পিএম, ২০২১-১২-১১
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে। সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে দুর্ঘটনার পর সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেইসব ছবিতে দেখা যায়, হতাহতরা মহাসড়কে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে আছেন। এছাড়া ট্রাকের কার্গো এলাকার ভিতরেও পড়ে আছে অনেকের দেহ। মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেশ কয়েকজন। চিয়াপাস রাজ্যের সিভিল ডিফেন্স লিডার লুইস ম্যানুয়েল মরেনো বলেছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকেই বলেছেন, তারা গুয়েতেমালা থেকে এসেছেন। তবে এখানকার সবাই যে সে দেশটি থেকে এসেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড দুর্ঘটনার ব্যাপারে এক টুইট বার্তায় বলেছেন, হতাহতদের মধ্যে অভিবাসনপ্রত্যাশীরাও রয়েছেন। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited