চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১০:২৭ এএম, ২০২২-০২-১২

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ

ইউক্রেনে যে কোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা বেড়ে যাওয়ায় নিজ দেশের নাগরকিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের পক্ষ থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরতে এ সময়সীমা বেধে দেওয়া হয়।

এর আগে নিজ দেশের নাগরকিদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো ইউক্রেন আক্রমণ করলে আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না বলেও বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে বলেছেন, ইউক্রেনে বড় ধরনের সামরিক হস্তক্ষেপের জন্য রুশ বাহিনী চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। যদিও আমরা ভবিষ্যৎ নিয়ে কিছুই বলতে পারবো না, তবে সামরিক আগ্রাসনের ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখ সৈন্য অবস্থান করলেও আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলছে মস্কো। শুধু তাই নয় রাশিয়া প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মইত্রো কুলেবা অভিযোগ করে বলেছেন, রাশিয়ার নিরাপত্তা বাহিনী আজভ সাগর অবরোধ করে রেখেছে এবং কৃষ্ণসাগরে প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে।
এদিকে, শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও এক বিবৃতিতে ব্রিটিশ নাগরিকদের শিগগির ইউক্রেন ছাড়ার নির্দেশনা দিয়েছে। একই ঘোষণা দিয়েছে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও লাটভিয়া সরকার।

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করছে। ক্রেমলিন বলছে যে তারা পুরোনো সোভিয়েত প্রতিবেশী যাতে ন্যাটোতে যোগ না দেয় তা নিশ্চিত করতে শুধু সতর্ক বার্তা দিচ্ছে।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর