চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে আসা দীর্ঘ আকৃতির মৃত তিমি উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে আসা দীর্ঘ আকৃতির মৃত তিমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৬ এএম, ২০২১-০৪-১০

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে আসা দীর্ঘ আকৃতির মৃত তিমি উদ্ধার

সালাহ উদ্দিন সালাম/মোহাম্মদ জহির উদ্দিনঃ

কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি পয়েন্টে ভেসে আসা ৪৪ ফুট দীর্ঘ মৃত তিমিটি প্রায় ৮০০ ফুট দূর সাগর থেকে রশি দিয়ে টেনে কূলে তোলা হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) বিকাল চারটার দিকে তিমিটি উদ্ধার কার্যক্রম শুরু হয়। 
অনেক কৌশল অবলম্বন করে প্রায় আড়াই ঘন্টা প্রচেষ্টার পর তিমি  উদ্ধার সম্ভব হয়েছে।
মরা তিমিটির লেজ, পেট ও মাথায় শক্ত করে রশি বাঁধা হয়। এরপর টেনে কূলে তুলে উদ্ধারকর্মীরা।
কক্সবাজার জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।
উদ্ধার তৎপরতা ও নিরাপত্তায় কাজ করেছে পুলিশের সদস্যরা।
জোয়ারের পানির ঢেউ মোকাবেলা করে তিমিটি উদ্ধারে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বনকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসবকসহ শতশত লোক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

জোয়ারের পানিতে যাতে মৃত তিমিটি তলিয়ে না যায়, সেই ব্যবস্থা করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

এ সময় কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুন আল ইসলাম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, কক্সবাজার উত্তর বন বিভাগের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শুক্রবার দুপুরে হিমছড়ি পয়েন্টের লালব্রীজ এলাকায় মরা-পঁচা তিমিটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
তখনো পুরোপুরি জোয়ারের পানি নেমে 
যায় নি। 
পূর্ণ ভাটায় সাগরের বালুতটে পড়ে থাকা মৃত তিমি স্পষ্ট দৃশ্যমান হয়। 

খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যম, জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ, বনবিভাগ, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে যান।

তিমিটি ৭ দিন মতো আগে মারা যেতে পারে। 
প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, মৃত তিমিটি ৪৪ ফুট দীর্ঘ এবং ২৬ ফুট প্রস্থ।

লকডাউনের কারণে সাগরে মাছধরার ট্রলার বন্ধ। তাই তিমিটি সহজেই তীরে ভেসে এসেছে বলে ধারণা করেছে প্রত্যক্ষদর্শীরা।
অনেকে এও বলছে, বাংলাদেশের জলসীমায় স্বভাবত এত বিশালাকার তিমির দেখা মেলে না। 
শান্ত সাগরে কিভাবে এটি তীরে ভিড়লো? বিশেষজ্ঞরাই আসল রহস্য বের করতে পারবে।
এদিকে, সাগরে মৃত তিমি ভেসে আসার খবরে ছুটে গেছে স্থানীয় বাসিন্দারা। 
এক নজর দেখতে ভিড় করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও সাধারণ পথচারীরা।
মৃত প্রাণীটিকে ঘিরে সবার মাঝে দেখা দেয় কৌতুহল। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, প্রাথমিকভাবে এটি তিমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। 
প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য সম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে কথা বলে করণীয় ঠিক করা হবে।

তিনি বলেন, সাগরে লক্ষ প্রজাতির প্রাণীর বিচরণ। মাঝেমধ্যে কিছু কিছু প্রাণী মারা যাওয়াটা স্বাভাবিক।
তবু কোন কারণে তিমিটি মারা গেছে, তা নির্ণয়ের চেষ্টা করা হবে।

গভীর সাগরে বড় জাহাজের ধাক্কা অথবা হত্যার কারণে তিমিটির মৃত্যুর কারণ হতে পারে বলে পরিবেশবাদিদের ধারণা।

কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলনের মুখপত্র মুফিজুর রহমান মুফিজের ধারণা, তিমিটির ওজন ৫ থেকে ৭ টন মতো হবে। বাংলাদেশের জলসীমার বাইরে তিমিটি মারা যেতে পারে।
কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান বলেন, খবর পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তা এবং কক্সবাজার জেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত তিমিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। 
এরপর কক্সবাজার জেলা প্রশাসনের সমন্বয়ে মৃত তিমিটি মাটিচাপা দেওয়া হবে। ধারণা করা হচ্ছে সপ্তাহ দুয়েক আগে তিমিটি মারা গেছে। তবে কি কারণে মারা গেছে সেটি জানা যাবে ময়নাতদন্তের পর।

তিনি বলেন, এ প্রজাতির তিমি আমাদের বঙ্গোপসাগরে রয়েছে।
বিশেষ করে সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এসব তিমি চোখে পড়ে।
তিমিটি মারা যাওয়ার পর ভাসতে ভাসতে কক্সবাজার সৈকতের উপকূলে ভিড়েছে বলে ধারণা তার।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর