শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৫৩ এএম, ২০২২-০৩-১৫
চার হাজার ইউক্রেনীয় নাগরিককে আশ্রয় দেবে নিউজিল্যান্ড। দেশটির অভিবাসনমন্ত্রী ক্রিস ফাফোই বলেছেন, তার দেশ ইউক্রেন থেকে ৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক ও বাসিন্দাদের চার হাজার স্বজনকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।
অভিবাসনমন্ত্রী ক্রিস ফাফোই বলেন, ইউক্রেনীয়দের নিউজিল্যান্ডে আশ্রয় দিতে গত কয়েক দশকের মধ্যে আমরা সবচেয়ে বড় একটি বিশেষ ভিসা ক্যাটাগরি প্রতিষ্ঠা করেছি। বিশ্বজুড়ে মানবিক সহায়তাকে সমর্থন করতেই আমরা এ উদ্যোগ নিয়েছি। ফাফোই বলেন, এটি এক বছরের জন্য উন্মুক্ত থাকবে। আবেদনকারীদের মধ্যে যাদের আবেদন গৃহীত হবে, তাদের কাজের অনুমতিসহ দুই বছরের ভিসা দেওয়া হবে। একই সঙ্গে তাদের সন্তানদের নিউজিল্যান্ডের স্কুলগুলোতে পড়ার অনুমতি দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিশেষ এই প্রোগ্রামের মাধ্যমে ইউক্রেনের প্রায় ১ হাজার ৬০০ ইউক্রেনীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক ও বাসিন্দাদের পিতামাতা, দাদা-দাদি, প্রাপ্তবয়স্ক ভাইবোন কিংবা সন্তান এবং নিকটবর্তী পরিবারের সদস্যদের নিরাপদে নিউজিল্যান্ডে নেওয়ার জন্য তারা স্পন্সর করতে পারবেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৮ লাখেরও বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited