চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইরানের পরমাণু ইস্যুতে ভিয়েনায় ফের শুরু হচ্ছে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৫৮ এএম, ২০২২-০৮-০৪

ইরানের পরমাণু ইস্যুতে ভিয়েনায় ফের শুরু হচ্ছে আলোচনা

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আবার ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইরানের উপ- পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরির নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিগগিরই ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবে।

২০২১ সালের মার্চ মাস থেকে ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদি সংলাপ চালিয়ে আসছিল ইরান। যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা ও ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর মধ্যস্থতায় ওই আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সরাসরি অংশ নেয় ও যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে এতে যোগ দেয়। যুক্তরাষ্ট্র ২০১৮ সালে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছিল বলে ভিয়েনা সংলাপে দেশটির সরাসরি অংশগ্রহণে আপত্তি জানায় ইরান।

ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে এই আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়। কিন্তু মার্কিন প্রশাসন প্রয়োজনীয় ছাড় দিতে অপারগতা প্রকাশ করলে গত ফেব্রুয়ারি মাসে ভিয়েনা সংলাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। গত পাঁচ মাস ধরে ওই সংলাপ আবার চালু করার জন্য কূটনৈতিক মহলে ব্যাপক প্রচেষ্টা চলে; বিশেষ করে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল এক বছরেরও বেশি সময় ধরে চলা আলোচনাকে একটি সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক চেষ্টা চালান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার রাতে তেহরানে বলেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় যোগ দিতে আলী বাকেরির নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভিয়েনা যাচ্ছে। তিনি বলেন, আগের আলোচনার ধারাবাহিকতায় এবারও ইইউর মধ্যস্থতায় আলোচনা অনুষ্ঠিত হবে। এবারের আলোচনায় ইরানসহ সব দেশের পক্ষ থেকে নতুন করে উত্থাপিত প্রস্তাবনা পর্যালোচনা করা হবে। কানয়ানি একটি টেকসই চুক্তি করার ব্যাপারে তার দেশের দৃঢ়সংকল্পের কথা জানান ও আশা প্রকাশ করেন যে, এমন একটি চুক্তি সই করা সম্ভব হবে যার ফলে ইরানি জনগণের স্বার্থ রক্ষিত হয়।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর