শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২১-১১-১১
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১৪ মিলিয়ন বা এক কোটি ৪০ লাখ টিকা উপহারের ঘোষণা দিয়েছে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এই টিকা দেওয়া হবে। বৃহস্পতিবার (১১নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে ভার্চ্যুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৪ মিলিয়ন ফাইজার টিকা উপহারের ঘোষণা দেওয়া হয়। এ সময় আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য। টিকা ছাড়াও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, ডিফেন্স ডিপার্টমেন্ট, স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে বাংলাদেশকে ১২১ মিলিয়ন বা ১০৫২ কোটি টাকারও বেশি কোভিড-১৯ সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়েছে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited