শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:১২ পিএম, ২০২২-০২-০৯
ইসরাইল বুধবার প্রথম প্রহরে সিরিয়ার বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা এ হামলা চালায়। দেশটির সামরিক বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দেয়া টুইটার বার্তায় বলা হয়, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তরাঞ্চলীয় ইসরাইলি আরব নগরী উম আল-ফাহমে বিপদ সংকেত বেজে উঠে। যদিও ক্ষেপণাস্ত্রটি মধ্য-আকাশে বিস্ফোরিত হয়।
আইডিএফ জানায়, ‘আজ রাতের আগে সিরিয়া থেকে চালানো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা সিরিয়া বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রাডার ও বিমান বিধ্বংসী ব্যাটারিসহ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি।’
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী ‘দামেস্ক’র কাছে ইসরাইলের হামলা ঠেকাতে সক্রিয় রয়েছে।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা জানায়, রাত ১ টার স্বল্প সময় আগে ইসরাইলি বিমান হামলা শুরু হয় এবং এর পাশাপাশি রাত ১:১০ মিনিটে অধিকৃত গোলান থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র হামলাও চালানো হয়।
সিরিয়ার বার্তা সংস্থা সানা জানায়, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবেলা এবং ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি গুলি করে ভূপাতিত করে।’
সানা জানায়, ইসরাইলি হামলায় এক সৈন্য নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছেন। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited