শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৩৩ পিএম, ২০২২-০২-০৯
ভারতে হিজাব বিতর্কে এবার ফুঁসে উঠলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও নোবেল বিজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাই। প্রিয়াঙ্কা গান্ধী এক টুইট বার্তায় নারীদের পোশাক বেছে নেওয়ার অধিকার নিয়ে সরব হয়েছেন।
তিনি বলেন, ঘোমটা, জিন্স কিংবা হিজাব। কী পোশাক পরবেন, তা নারীদের একান্তই ব্যক্তিগত বিষয়। কর্ণাটকে শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাসে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় চলছে ভারতজুড়ে।
বুধবার এই বিতর্কে মুখ খুললেন কংগ্রেস নেত্রী। কী পোশাক পরবেন, তা নারীদের একান্তই ব্যক্তিগত পছন্দ। ভারতের সংবিধান তাদের এই অধিকার দিয়েছে। এসময় নারীদের হয়রানি বন্ধেরও আহ্বান জানান তিনি।
ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে ছাত্রীদের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন দেশটির একাধিক রাজনৈতিক নেতা। অন্যদিকে, নোবেল বিজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাইও হিজাব বিতর্কে মুখ খুলেছেন।
তিনি নারীদের অধিকার রক্ষার আবেদন জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে মালালা বলেন, মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে দিতে অস্বীকার করা ভয়ংকর। কম বা বেশি পোশাক পরার দোহাই দিয়ে নারীর ওপর খবরদারি চলছেই।
মুসলিম নারীদের ওপর ভারতীয় নেতাদের এই মনোভাব নিন্দনীয় বলেও জানান তিনি।
এ ঘটনার পর কর্ণাটকের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটির ঘোষণা করেছে প্রশাসন। হিজাব বিতর্কে বুধবার ফের কর্ণাটক হাইকোর্টে শুনানি হওয়ার কথা।
স্কুল-কলেজে হিজাব পরে আসা যাবে না, এ দাবিতে কয়েক দিন ধরে পথে নেমেছে কর্ণাটকের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। শান্তিপূর্ণ অবস্থান থেকে তা ক্রমশ হিংসাত্মক আকার নিচ্ছে। তেমনই ঘটনা ঘটেছিল মাণ্ড্য প্রি-ইউনিভার্সিটি কলেজে। সেখানে হিজাব পরিহিত মুসকানকে ঘিরে ধরে এক দল মানুষের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। পাল্টা মুসকানও ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited