চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মহেশখালীতে ঘূর্ণিঝড় “ইয়াস”এর প্রভাবে সড়ক,বেড়িবাঁধ,ঘরবাড়ি,পান বরজ, চিংড়িঘেরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি,২০টি গ্রাম প্লাবিত!

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১৮ পিএম, ২০২১-০৫-২৬

মহেশখালীতে ঘূর্ণিঝড় “ইয়াস”এর প্রভাবে সড়ক,বেড়িবাঁধ,ঘরবাড়ি,পান বরজ, চিংড়িঘেরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি,২০টি গ্রাম প্লাবিত!

গাজী মোহাম্মদ আবু তাহেরঃ

বাংলাদেশের এক মাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলায় প্রাকৃতিক ঘূর্ণিঝড় "ইয়াস" এর প্রভাবে মহেশখালী উপজেলার অন্তর্গত ধলঘাট, মাতারবাড়ী,কুতুবজোমের সোনাদিয়া, ঘটিভাঙ্গা,মহেশখালী পৌরসভাসহ সড়ক,বেড়িবাঁধ,ঘরবাড়ি,চিংড়িঘেরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি,২০টি গ্রামে নিম্নাঞ্চল  প্লাবিত হয়েছে। 


জোয়ারের পানি স্বাভাবিক নিয়মের চেয়ে অতিরিক্ত উচ্চতায় মহেশখালীর বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করে। গতকাল গভীর রাত থেকে নিরাপদ আশ্রয়ের জন্য মহেশখালী উপজেলার মাতারবাড়ী ধলঘাটা, কুতুবজোমের সোনাদিয়া ঘটিভাঙ্গা এলাকায় স্থানীয় সাইক্লোন সেল্টারে আশ্রয় গ্রহন করে। 

২৬শে মে সকালের জোয়ারে উপজেলার যে সকল ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করে জনবসতি প্লাবিত হয়। 

সে সকল এলাকায় উপজেলা নিবার্হী অফিসার ও সংশ্লিষ্ট ইউনিয়ন টেক অফিসারগণ এলাকার পরিদর্শন করেন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চালিয়ে যাচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্র জানা যায়। 

উপজেলার যে সকল এলাকা প্লাবিত হয়েছে সেগুলোর মধ্যে ধলঘাটা ইউনিয়নের সরইতলা মাতারবাড়ীর সাইট পাড়া, জালিয়া পাড়া ও রাজঘাট এলাকা,পৌরসভার ৯ নং ওয়ার্ড চরপাড়া এলাকা,০৮ নং ওয়ার্ড পশ্চিম সিকদার পাড়ার পূর্ব,দক্ষিণ অংশ, কুতুবজোমের ঘটিভাঙ্গা,সোনাদিয়া,ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়া (মোহাম্মদপুর)
সহ ২০টি গ্রামের নিম্নাঞ্চল। 

 আবহাওয়ার বিশেষ  বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়েছে। 

ফলে অতিরিক্ত জোয়ারের উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

ধলঘাট, মাতারবাড়ী, হোয়ানক, কালারমারছড়া, বড় মহেশখালী ও কুতুবজোমের বিভিন্ন এলাকায় চিংড়ী ঘের, লবণ মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে। 

অপরদিকে শাপলাপুর, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালীতে ইয়াসের প্রবল বাতাসের কারণে পানের বরজ নষ্ট হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন,মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই। 

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান-ইয়াসের সম্ভাব্য ক্ষতি ও দুর্যোগ মোকাবিলার সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। 

ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ও পানি প্রবেশে ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষের জন্য শুকনো খাবার ও পানি মজুতের ব্যবস্থা করেছি। 

মহেশখালী উপজেলা প্রশাসন ঘুর্ণিঝড় "ইয়াস" মোকাবিলায় প্রস্তুত রয়েছে। 

যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্থ ও প্লাবিত হয়েছে তাদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।

 প্রাথমিকভাবে শুকনো খাবার দেওয়া হলেও পরবর্তীতে চেয়ারম্যানদের দেওয়া তালিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত


চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়ায় অগ্নিকাণ্ডে মৌলানা ফজল কাদেরের বাড়ি পুড়ে ছাই: নিহত ১, দগ্ধ ২, মানবিক সহায়তা প্রদান

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত


উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়ায় বিলের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত


উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়ায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত


ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জনসহ গ্রেপ্তার ৮

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর