শিরোনাম
রামু প্রতিনিধি :: | ০৬:৩৬ পিএম, ২০২১-১০-১১
রামুতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২ টায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফরহাদ আলী। নিহতরা হল, রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল এলাকার শাহ আলমের ছেলে আশিকুর রহমান (৭) এবং একই এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ (৭)। স্থানীয়দের বরাতে ফরহাদ বলেন, সোমবার বেলা ১২ টায় স্বজনদের অগোচরে বাড়ীর পার্শ্ববতী স্থানীয় মসজিদের পুকুরে গোসল করতে নামে শিশু আশিকুর ও শহীদুল্লাহ। তারা সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। এদিকে আধা- ঘন্টার বেশী সময় বাড়ীতে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খুঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসেন পুকুরটির পাড় দিয়ে হেটে যাওয়ার সময় দুই শিশুকে পানিতে ভাসতে দেখে। এতে তারা শিশুদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুদের মৃতদেহ নিজেদের বাড়ীতে রয়েছে বলে জানান ফরহাদ আলী।
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আবদুল্লাহ মজুমদার : রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে কেবল প্রতিবাদ নয়, à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited